Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বস ছোট বিষয়ে পাত্তা দেন না, সেবাশ্রয়ের ঘটনায় অভিষেকের পিএ-র বিরুদ্ধে বিস্ফোরক মহিলা

বস ছোট বিষয়ে পাত্তা দেন না, সেবাশ্রয়ের ঘটনায় অভিষেকের পিএ-র বিরুদ্ধে বিস্ফোরক মহিলা

Online Desk জুলাই 13, 2026
unnamed-file.jpg

ওঙ্কার ডেস্কঃ সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় একটা পা খোয়ানো মালতি বিশ্বাস। সোমবার স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মহিলার ছেলে ও স্বামী। মুখ্যমন্ত্রী মালতিদেবীর সঙ্গে কথা বলেছেন বলেই খবর। এসবের মধ্যেই অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মহিলা। তাঁর দাবি, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণেই পা বাদ গিয়েছে তা জানাতে ছেলে গিয়েছিলেন ক্যামাক স্ট্রিটে। কিন্তু আপ্তসহায়করা অভিষেক পর্যন্ত পৌঁছতেই দেয়নি। বলা হয়েছে, “বস ছোটোখাটো বিষয়ে পাত্তা দেয় না।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে এমন ভূরি ভূরি অভিযোগ ছিলই। সম্প্রতি প্রকাশ্যে আসে ভয়ংকর তথ্য। জানা যায়, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য নাকি পা বাদ গিয়েছে এক মহিলার। অভিযোগ, হাঁটু ব্যথা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার আশায় গিয়েছিলেন ওই মহিলা। সেখান থেকে প্রাথমিক চেকআপের পর তাঁকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ খেয়েই নাকি হাঁটুর ব্যথা ভয়ংকর বেড়ে যায়। ফের সেবাশ্রয়ে ব্যথা নিয়ে গেলে, তাঁকে রেফার করা হয় এমআর বাঙুর হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের চিকিৎসকরা তাঁকে জানান, ভুল চিকিৎসায় পায়ের অবস্থা খারাপ। সেখান থেকে ওই মহিলাকে পার্কসার্কাস চিত্তরঞ্জনে রেফার করা হয়। অবশেষে ন্যাশনাল মেডিক্যালে ওই মহিলার পায়ের অস্ত্রোপচার হয়। পরে পা কেটে বাদ দেওয়া হয়।
ঘটনার জল গড়ায় স্বাস্থ্যদপ্তর পর্যন্ত। আজ সোমনার নথি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মালতিদেবীর ছেলে ও স্বামী। তাঁদেরও দাবি, করুণ পরিণতির পর বহুবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেবাশ্রয় ক্যাম্পের ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

Continue Reading

Previous: ফ্লেমিংকে কোচ থেকে সরালো চেন্নাই
Next: অভিষেক ডায়মন্ডহারবার, সুজিতের শ্রীভূমি না থাকলেও অরূপের সুরুচি খেলবে কলকাতা লিগে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.