Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • পাকিস্তান ও চিনের সহায়তায় চট্টগ্রামে অস্ত্র কারখানা‌ গড়ার সিদ্ধান্ত ইউনূস সরকারের

পাকিস্তান ও চিনের সহায়তায় চট্টগ্রামে অস্ত্র কারখানা‌ গড়ার সিদ্ধান্ত ইউনূস সরকারের

Online Desk জানুয়ারি 27, 2026
modi-yunus.jpg

ওঙ্কার ডেস্কঃ ভারতকে চাপে রাখতে চট্টগ্রামের মিসরাইয়ে একটি অস্ত্র কারখানা গড়তে চায় বাংলাদেশ সরকার। পাকিস্তান ও চিনের সহায়তায় অস্ত্র কারখানা হবে বাংলাদেশের মাটিতে। সোমবার রাতে হম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভায় সিদ্ধান্ত হয়েছে মিরসরাইয়ে ৯০০ একর জমিতে অস্ত্র কারখানা গড়ে তোলা হবে। মূলত কামান এবং গোলাবারুদ তৈরির জন্য ওই কারখানা স্থাপন করতে চায় বাংলাদেশ। ‌
ইউনূস সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কারণ একটা অস্ত্র কারখানা গড়ে তোলার মত অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের নেই। আর পাক চিনের সাহায্যে কারখানা গড়া হলেও, তা হবে চট্টগ্রামে, ভারত সীমান্তের কাছে।
আরোও তাৎপর্যপূর্ণ বিষয় হল, শেখ হাসিনা সরকারের সময়ে ওই জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। ‌সেখানে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কলকারখানা গড়ে তোলার পর রপ্তানি করার কথা ছিল। ২০২৪ সালে আগস্টের ঘটনার পর ওই প্রকল্প নিয়ে আর কোনও কথা হয়নি। সেই জমিটাকেই অস্ত্র তৈরির কারখানার জন্য বরাদ্দ করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। ‌
বাংলাদেশ সরকারের এক পদস্থ কর্তা বলেছেন, বিশ্ববাজারে এখনও কামান এবং গোলাবারুদের যথেষ্ট চাহিদা রয়েছে। আর বাংলাদেশ এতদিন যাবতীয় যুদ্ধাস্ত্র বিদেশ থেকে আমদানি করত। এবার থেকে বাংলাদেশও রপ্তানির পথে পা বাড়াবে।
প্রসঙ্গত, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। এই সময় বিদায়ী অন্তর্বর্তী সরকার কি করে অস্ত্র কারখানার তৈরির মতো প্রকল্পে সায় দিল তা নিয়ে বিস্মিত সংশ্লিষ্ট মহল।

Post Views: 203

Continue Reading

Previous: ‘অনেক আগে এই সম্মান পাওয়া উচিত ছিল…’ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র
Next: ‘ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ইউরোপ নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে’: ট্রাম্প প্রশাসন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.