Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অনেক আগে এই সম্মান পাওয়া উচিত ছিল…’ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র

‘অনেক আগে এই সম্মান পাওয়া উচিত ছিল…’ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র

Online Desk জানুয়ারি 27, 2026
tfg.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি হেমা মালিনী ও পরিবারের সদস্যরা। তার মাঝেই সুখবর। পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন প্রয়াত অভিনেতা। স্বামীর পদ্মসম্মানে বেজায় খুশি হেমা। কিন্তু তাঁর একটাই আক্ষেপ, এই সম্মান আরও আগে প্রাপ্য ছিল ধর্মেন্দ্রর।
এক সাক্ষাৎকারে হেমার গলায় শোনা যায় সেই আক্ষেপের সুর। তিনি বলেন, “আমি খবরটা পেয়েছি। এই সুসংবাদ আমাকে গর্বিত করেছে। উনি বিনোদুনিয়ার জন্য অনেক কিছু করেছেন। একজন অভিনেতা, একজন মানুষ হিসাবে তিনি অসাধারণ। তিনি সবসময় সকলকে সাহায্য করেছেন। তিনি এই সম্মানের প্রাপ্য। অনেক আগে এই সম্মান পাওয়া উচিত ছিল। আর এই খবর সত্যিই গর্বের।”
কমেডি থেকে রোম্যান্স এমনকী অ্যাকশন, সমস্ত ছবিতেই তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। তিনিই বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র। ‘শোলে’ ছবিতে তাঁর চরিত্র ‘বীরু’ আজও দর্শকের মনে তাজা। গল্পের প্রেক্ষাপট, হাস্যরস ও বুদ্ধিদীপ্ততায় ভরপুর এই ছবি আজও দর্শকের মনে দাগ কাটে। হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘অনুপমা’ ছবিতে ‘অশোক’ চরিত্রে নজর কেড়েছিলেন ধর্মেন্দ্র। রমেশ সিপ্পির পরিচালনায় সীতা আউর গীতা ছবিতে হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর যুগলবন্দি বহুল প্রশংসিত। তাঁর ফিল্মি জীবনে এই ছবি এক মাইলস্টোন, যা আজও দর্শককে বিনোদনের রসদ জোগায়। সেই অভিনেতাই পদ্মসম্মানে ভূষিত হলেন। অনুরাগীমহলেও খুশির জোয়ার।

Post Views: 210

Continue Reading

Previous: জতুগৃহ আনন্দপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮, নিখোঁজ বহু ! স্বজনহারাদের আর্তনাদে বিষাদের ছায়া
Next: পাকিস্তান ও চিনের সহায়তায় চট্টগ্রামে অস্ত্র কারখানা‌ গড়ার সিদ্ধান্ত ইউনূস সরকারের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.