Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জতুগৃহ আনন্দপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮, নিখোঁজ বহু ! স্বজনহারাদের আর্তনাদে বিষাদের ছায়া

জতুগৃহ আনন্দপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮, নিখোঁজ বহু ! স্বজনহারাদের আর্তনাদে বিষাদের ছায়া

Online Desk জানুয়ারি 27, 2026
anandapur.jpg

ওঙ্কার ডেস্কঃ ২৪ ঘণ্টা পেরিয়ে মঙ্গলবার সকালেও ধিকিধিকি জ্বলছে আনন্দপুরের গোডাউন। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮। নিখোঁজ বহু। এলাকাজুড়ে এখন কেবল স্বজনহারাদের কান্না, আর্তনাদ। নিখোঁজদের পরিবারের সদস্য, আত্মীয়রা রাতভর ওই এলাকায় অপেক্ষা করেছেন প্রিয়জনদের খবর পাওয়ায় আশায়।
রবিবার মাঝরাতে আনন্দপুরে একটি ডেকরেটরস গোডাউন ও একটি মোমো তৈরির কারখানায় আগুন লাগে। আর পাঁচটা সাধারণ আগুন লাগার ঘটনার মতোই মনে হয়েছিল এটিও। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি খারাপ হয়। স্থানীয়দের একাংশ জানাচ্ছে, প্রচুর পরিমাণ গ্যাস সিলিন্ডাল ও পাম অয়েল মুজত থাকায় আগুনের তীব্রতা এত। কিন্তু তা বলে ২৪ ঘণ্টা? এই প্রশ্ন তুলছেন অনেকেই। বিশেষজ্ঞরাও জানতে চাইছেন, ঠিক কী মজুত ছিল ওখানে, কীভাবে জতুগৃহে পরিণত হল ওই কারখানা!
মঙ্গলবার সকালেও ধ্বংসস্তূপের ভিতরে কোথাও কোথাও ধিকিধিকি আগুন জ্বলার খবর এসেছে। দমকল সূত্রে খবর, বড় আগুন লাগলে বহু সময় এমন পকেট ফায়ার থাকে। এক্ষেত্রেও তাই হয়েছে। সোমবার একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে ওই মোমো কারখানা থেকে। যেসব মৃতদেহগুলি উদ্ধার হয়েছে, সেগুলি আগুনে কার্যত ঝলসে গিয়েছে। মৃতদের পরিচয় জানার জন্য ডিএনএ টেস্ট হবে বলে খবর।
কীভাবে আগুন লাগল, অগ্নিনির্বাপণ সুরক্ষা ব্যবস্থা সেখানে ছিল কিনা? সব কিছুর তদন্ত হবে। এই কথা প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস, স্থানীয় সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক ফিরদৌসি বেগম। তবে সোমবার ঘটনাস্থলে যাননি দমকল মন্ত্রী সুজিত বসু। তাই নিয়ে কটাক্ষ করেছিল বিরোধী শিবির। মঙ্গলবার সকালে সুজিত বসু ঘটনাস্থলে যান। তিনি জানান, অনেক ব্যবসায়ী প্রোটোকল মানেন না। সেকারণেই এই ধরনের ঘটনা ঘটে। সোমবার ঘটনাস্থলে না যেতে পারার কারণ স্বরূপ তিনি জানান, ঘটনাস্থলের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু নানান কাজে থাকার জন্য আসতে পারেননি।

Post Views: 210

Continue Reading

Previous: লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে মোদীর দেওয়া ‘সুবিধা’র হিসেব! ৬৪ লক্ষ বাড়িতে পৌঁছানোর নির্দেশ বনসলের
Next: ‘অনেক আগে এই সম্মান পাওয়া উচিত ছিল…’ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.