Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে মোদীর দেওয়া ‘সুবিধা’র হিসেব! ৬৪ লক্ষ বাড়িতে পৌঁছানোর নির্দেশ বনসলের

লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে মোদীর দেওয়া ‘সুবিধা’র হিসেব! ৬৪ লক্ষ বাড়িতে পৌঁছানোর নির্দেশ বনসলের

Online Desk জানুয়ারি 27, 2026
mamata-modi.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা ভোটের আগে শাসক দলের প্রকল্পের প্রচারকে লঘু করতে তৈরি পদ্মশিবির। মমতার লক্ষ্মীর ভান্ডার নিয়ে আগেও সুর চড়িয়েছে বিরোধী শিবির। এবার ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর চেয়ে বেশি অর্থমূল্যের প্রকল্প ঘোষণা করা হবে, রাজ্য বিজেপির একাধিক নেতা এই আশ্বাস শুনিয়েছেন। কিন্তু তাতে কতটা কাজ হচ্ছে বাংলায়, তা নিয়ে নিশ্চিত নন বিজেপি শিবির। সেকারণেই কেন্দ্র সরকার কী কী দিয়েছে, সেই হিসাব তুলে ধরে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। পাঁচ বছরে ‘লক্ষ্মীর ভান্ডার’ বাবদ কত পেয়েছেন আর কেন্দ্রীয় প্রকল্প থেকে কত পেয়েছেন, সেই খতিয়ান ৬৪ লক্ষ পরিবারের কাছে তুলে ধরার নির্দেশ এসেছে দিল্লি থেকে।
এই বিষয়ে রাজ্য ও জেলা স্তরের টিমকে ডেকে বিধাননগরে বৈঠক করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী। সেই বৈঠকেই ৬৪ লক্ষ পরিবারের দরজায় পৌঁছোনোর নির্দেশ জারি হয়েছে। ৬৪ লক্ষ পরিবার মানে প্রায় ২ কোটি ভোটার। বাড়ি বাড়ি পৌঁছে এই ভোটারদের সঙ্গে কথা বলতে হবে। এভাবে যদি মানুষের ভোট বিজেপির খাতায় জমা হয়, তাহলেই ভোটের হিসাব বদলে যাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

সূত্রের খবর, বাংলায় ‘লাভার্থী সম্পর্ক অভিযান’ শুরু করছে বিজেপি। তার জন্য আলাদা কমিটি গড়ে দেওয়া হয়েছে। জেলাভিত্তিক ‘টিম’ গঠন করা হয়েছে। এবার তাদের বাড়ি বাড়ি যাওয়ার পালা।

বঙ্গ বিজেপি সূত্রের খবর, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কারা পেয়েছেন, সে তালিকা বনসলই তৈরি করিয়ে এনেছেন। কেন্দ্রীয় সরকার সে তালিকা তৈরি করে পাঠিয়েছে, না কি পশ্চিমবঙ্গে বিজেপির পরামর্শদাতা হিসাবে কর্মরত একটি সংস্থা তা তৈরি করেছে, সেটি স্পষ্ট নয়। তবে পদ্মশিবিরের দাবি, পশ্চিমবঙ্গে ৮২ লক্ষের মতো পরিবার নানা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছে। তার মধ্যে ১৮ লক্ষের মতো পরিবার সংখ্যালঘু সম্প্রদায়ের।

কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের দাবি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ় এই তিন রাজ্যে ‘লাভার্থী সম্পর্ক অভিযান’-ই বিজেপির ‘জয়ের কারিগর’। তাই ভোটের আগে বাংলাতেও এই অভিযান কার্যকর করতে চাইয় বিজেপি।

Continue Reading

Previous: অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী!! আসলে ঘটনাটি কি?
Next: জতুগৃহ আনন্দপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮, নিখোঁজ বহু ! স্বজনহারাদের আর্তনাদে বিষাদের ছায়া

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.