Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী!! আসলে ঘটনাটি কি?

অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী!! আসলে ঘটনাটি কি?

Online Desk জানুয়ারি 27, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী, স্নিগ্ধজিৎ ভৌমিকের পর এবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁর অনুষ্ঠানে দেরি করে পৌঁছনোর ফলে তাঁর অনুষ্ঠানের মাঝেই জোর করে মঞ্চ থেকে নামিয়ে হেনস্তার অভিযোগ উঠল আয়োজক সংস্থার কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনার কথা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই শেয়ার করেছেন মিমি। বনগাঁ থানায় তিনি হেনস্তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তির নামে এই অভিযোগ উঠেছে। তবে পুলিশের তরফে এখনও উত্তর মেলেনি। ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি লিখেছেন, মঞ্চে অসম্মান কখনও বরদাস্ত নয়।
রবিবার বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘে ছিল মিমির অনুষ্ঠান। সেখানে পৌঁছতে তাঁর ঘণ্টাখানেক দেরি হয়। এরপর তিনি মঞ্চে ওঠেন। স্বভাবিকভাবেই বহু দর্শক তাঁকে দেখতে, তাঁর সঙ্গে ছবি তুলতে কৌতুহলী হয়েছিলেন। কিন্তু পারফরম্যান্সের মাঝে মিমিকে মঞ্চ থেকে একপ্রকার নামিয়ে দেওয়া হয়। অভিনেত্রীর দেরিতে অনুষ্ঠানে আসা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে আয়জকেরা। আর এই প্রশ্ন তুলেই তাঁকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিনেত্রীর আরও অভিযোগ, যাঁরা তাঁর সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়। মিমির কথায়, মঞ্চে এমন হেনস্তা কাম্য নয়, তা অসম্মানজনক। এখন এনিয়ে সরব না হলে এমন ঘটনা চলতেই থাকবে।
অন্যদিকে, ক্লাবের উপদেষ্টা তনয় শাস্ত্রী সমাজমাধ্যমে লাইভে জানিয়েছেন, ”মিমি চক্রবর্তীকে কোনরকম অসম্মান করা হয়নি৷ উনি এক ঘন্টা দেরি করে রাত সাড়ে এগারোটার পর মঞ্চে ওঠেন৷ প্রশাসনের দেওয়া টাইম এবং মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক রাত বারোটায় অনুষ্ঠান বন্ধ করি৷ ওঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধ ঘোষণা অসম্মানিত মনে হতে পারে, কিন্তু আমরা ওঁকে সসম্মানে বিদায় জানিয়েছি।” বর্তমানে এই ঘটনায় উত্তপ্ত বিনোদনমহল।

Post Views: 139

Continue Reading

Previous: রাজ্যের আবহাওয়া পরিবর্তনের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
Next: লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে মোদীর দেওয়া ‘সুবিধা’র হিসেব! ৬৪ লক্ষ বাড়িতে পৌঁছানোর নির্দেশ বনসলের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.