Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • বিধানসভা ভোটের আগে ঝাড়খণ্ডের শক্তি বাড়ালো নকশাল পন্থীরা

বিধানসভা ভোটের আগে ঝাড়খণ্ডের শক্তি বাড়ালো নকশাল পন্থীরা

Online Desk জুলাই 25, 2024
IMG_20240725_225018 (1)

সুমিত চৌধুরী: ঝাড়খন্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হলো দুটি প্রভাবশালীন নকশালপন্থি গোষ্ঠী। সি পি আই এম এর লিবারেশন এবং প্রবাদপ্রতিম শ্রমিক নেতা এ কে রায়ের হাতে গড়া মার্কসিস্ট কোঅর্ডিনেশন কমিটি ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।
এই মুহূর্তে ধানবাদ এ দুটি গোষ্ঠীর হাতে একটি করে বিধানসভা আসন রয়েছে।
লোকসভা নির্বাচনে কোডারমাতেও সিপিআইএম এল লিবারেশন গোষ্ঠী ভালো লড়াই দিয়েছে।
উল্লেখ্য সিপিআইএমের লিবারেশন এর হিন্দি বলয়ে কিছুটা মজবুত সংগঠন রয়েছে অনেক দিন ধরেই। বিহারে দুটি লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএমের লিবারেশন প্রার্থীরা সংসদে জিতেছেন।
বিহারের বারটি বিধানসভা আসন তাদের দখলে। ঝাড়খণ্ডে গ্রামাঞ্চলে কিছু জায়গায় লিবারেশন এর কাজ অনেক পুরনো।
এ কে রাই সিপিআইএম থেকে বেরিয়ে এসে সত্তরের দশকের শুরুতে মার্কসিস্ট কোঅর্ডিনেশন কমিটি বা এমসিসি তৈরি করেছিলেন। ধানবাদ সংলগ্ন কলিজারী এলাকায় মজবুত সংগঠন তৈরি করেছিলেন একে রায়। প্রবাদপ্রতিম এই শ্রমিক নেতা ধানবাদ থেকে তিনবার সংসদে বিজয়ী হয়েছিলেন।
সংসদে এখন আর আসন না থাকলেও কোলিয়ারি শ্রমিকদের মধ্যে একে রায়ের তৈরি করা সংগঠনের প্রভাব এখনো অনেকটা। অল্প কিছুদিন আগে প্রয়াত হয়েছেন এ কে রায়।
তার সংগঠনের অনুগামীরা লিবারেশনের সঙ্গে মিলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াতে খনী শ্রমিকদের মধ্যে লিবারেশনের প্রভাব বাড়বে কোন সন্দেহ নেই।
পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সঙ্গে আসন সংযোদ্ধার ব্যাপারে দরকষাকষির ক্ষেত্রেও লিবারেশন কিছুটা সুবিধে জানক জায়গায় চলে গেল এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

Post Views: 117

Continue Reading

Previous: কৌশল পরিবর্তন করছেন অভিষেক
Next: সামুদ্রিক মাছের আমদানিতে ছাড়,কমতে পারে ইলিশের দাম

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.