Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে ১০০ জন পুলিশকর্মীদের বদলী; জানাল নবান্ন

নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে ১০০ জন পুলিশকর্মীদের বদলী; জানাল নবান্ন

Online Desk এপ্রিল 10, 2026
bengal-poloce.png

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটল। নির্বাচন কমিশনের নির্দেশে একযোগে প্রায় ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। শুধু বদলিই নয়, তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবং নবান্ন সুত্রে জানানো হয়েছে এই অফিসাররা নির্বাচনের কোন দায়িত্বে থাকতে পারবেন না।
সূত্রের খবর, এই আধিকারিকদের অনেকেই দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত ছিলেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের বেশি এক জায়গায় দায়িত্বে থাকলে তাঁদের ভোটের সময় সরিয়ে দেওয়া হয়, যাতে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় থাকে এবং কোনও রকম পক্ষপাতিত্ব বা প্রভাব খাটানোর অভিযোগ না ওঠে। সেই কারণেই এই বৃহৎ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, বদলি হওয়া অফিসাররা আসন্ন নির্বাচনে কোনও ধরনের নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না। ভোট পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা কিংবা সংশ্লিষ্ট অন্য কোনও কাজে তাঁদের নিযুক্ত করা হবে না। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে ইঙ্গিত।
প্রশাসনিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের পদক্ষেপ নতুন নয়। অতীতেও বিভিন্ন নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল করা হয়েছে। তবে একসঙ্গে এত সংখ্যক অফিসারকে সরিয়ে দেওয়া নজরকাড়া বলেই মনে করা হচ্ছে। এর ফলে ভোটের আগে প্রশাসনের ওপর নজরদারি আরও কড়া করা হল বলেই মত অনেকের।

Post Views: 88

Continue Reading

Previous: ভোটার তালিকা সংশোধনে ৯১ লক্ষ নাম বাদ, ভবানীপুর–নন্দীগ্রামে কত নাম বাদ পড়ল?
Next: নর্মদা নদীতে ১১,০০০ লিটার দুধ ভাসালো ভক্তেরা; জলদূষণ, খাদ্যসংকট, অন্ধবিশ্বাস নিয়ে নেটপাড়ায় বিতর্ক

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.