Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভোটার তালিকা সংশোধনে ৯১ লক্ষ নাম বাদ, ভবানীপুর–নন্দীগ্রামে কত নাম বাদ পড়ল?

ভোটার তালিকা সংশোধনে ৯১ লক্ষ নাম বাদ, ভবানীপুর–নন্দীগ্রামে কত নাম বাদ পড়ল?

Online Desk এপ্রিল 10, 2026
mamta-shubhendu.png

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যজুড়ে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং প্রশ্ন উঠেছে সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে আরও নির্ভুল ও আপডেট করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের দাবি, যেসব নাম বাদ পড়েছে, তাদের মধ্যে অনেকেই মৃত, অন্যত্র স্থানান্তরিত অথবা একাধিকবার নাম নথিভুক্ত করেছিলেন। সেই সব তথ্য যাচাই-বাছাই করেই তালিকা সংশোধন করা হয়েছে।
তবে এই ব্যাখ্যা সত্ত্বেও বিতর্ক থামেনি। বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের তথ্য সামনে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভবানীপুরে দেখা গেছে, সংশোধনের ফলে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। এই বুথে মোট ৩৮৯৩ জনের নাম বাদ গেছে। ২০২৬এর নির্বাচনে এই কেন্দ্রে মমতা বনাম শুভেন্দু। এলাকাটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই পরিসংখ্যান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষণে উঠে এসেছে, বাদ পড়া ভোটারদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই রয়েছেন, তবে সংখ্যাগত অনুপাত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
অন্যদিকে নন্দীগ্রাম কেন্দ্রের তথ্য আরও বেশি বিতর্ক উস্কে দিয়েছে।এই কেন্দ্রে মোট ৩৪৬১ ভোটারের নাম বাদ গেছে। কিছু পর্যবেক্ষণে দাবি করা হয়েছে, এখানে বাদ পড়া ভোটারদের একটি বড় অংশ নির্দিষ্ট একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

Continue Reading

Previous: পাকিস্তানে শান্তিবৈঠক শুরুর আগে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
Next: নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে ১০০ জন পুলিশকর্মীদের বদলী; জানাল নবান্ন

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.