ওঙ্কার ডেস্কঃ সীমান্ত বিরোধকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ সকালে এক্স পোস্টে সরকারিভাবে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি সেনা প্রতিটি হামলার কঠোর জবাব দেবে।
সূত্রের খবর, শুক্রবার মাঝরাতে কাবুল ও কান্দাহারে পাকিস্তানের হামলায় ১৩৩ তালিবান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তালিবান সরকার পাক দাবি অস্বীকার করলেও রাষ্ট্রসংঘে তাদের মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানের আক্রমণে ১২ বেসরকারি নাগরিক মারা গিয়েছেন।
আশ্চর্যের বিষয়, আফগান তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সকালে এক্স পোস্টে দাবি করেছিলেন, তারা পাক হামলার করা জবাব দিয়েছে। তবে সেই পোস্ট তিনি সরিয়ে নিয়েছেন। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ এক্স পোস্টে লিখেছেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। তাই যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হলাম। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেশ দুই দেশকেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
