Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুই ট্রেনের সংঘর্ষে মৃত ২১, আহত বহু মানুষ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুই ট্রেনের সংঘর্ষে মৃত ২১, আহত বহু মানুষ

Online Desk জানুয়ারি 19, 2026
train.jpg

ওঙ্কার ডেস্ক: দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশে ট্রেন দুর্ঘটনা। সূত্রের খবর, দু’টি হাই স্পিড ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ট্রেনের চালক রয়েছে বলে সূত্রের খবর। স্পেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং পুলিশ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে।
সূত্রের খবর, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ আদম্যুজ শহরের কাছে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। মালাগা থেকে মাদ্রিদগামী একটি বেসরকারি ‘ইরিও’ ট্রেন হঠাৎই লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায়। ঠিক সেই সময়েই অপর দিক থেকে মাদ্রিদ-হুয়েলভাগামী রাষ্ট্রীয় ‘রেনফে’ সংস্থার একটি ট্রেন আসছিল। দুই ট্রেনের স্পিড বেশি ছিল।
ইরিও ট্রেনে প্রায় ৩০০ জন এবং রেনফে ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া কামরার ভিতরে বহু যাত্রী ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন। কর্ডোবার ফায়ার চিফ প্যাকো কারমোনা জানিয়েছেন, কামরাগুলির অবস্থা খুবই ভয়াবহ ছিল। যারা জীবিত রয়েছেন, তাঁদের কাছে পৌঁছতে দেহগুলি আগে সরাতে হচ্ছিল। রাতভর ধরে উদ্ধার অভিযান চালানো হয়েছে।
স্পেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং সরকার উদ্ধারকাজে সবরকম সহযোগিতা করছে।
নির্জন এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। আদম্যুজ শহরের সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সূত্রের খবর, দুর্ঘটনার জেরে মাদ্রিদ এবং আন্দালুসিয়ার মধ্যে সমস্ত হাই-স্পিড ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Post Views: 73

Continue Reading

Previous: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক; লখনউ-এ করানো হল জরুরি অবতরণ
Next: মাঘের শুরুতেই রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত!

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.