স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে পানামার বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর খেলার কথা ছিল ভারতীয় দলের। ঠিক ছিল ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। উরুগুয়ের বিরুদ্ধে খেলার কথা ছিল ৬ অক্টোবর। কিন্তু সেই ম্যাচ ২৫ সেপ্টেম্বর হবে। জানিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তার কারণ ২৭ সেপ্টেম্বর এই মাঠেই বেঙ্গালুরু ম্যারাথন আয়োজিত হবে। ম্যারাথন শুরু ও শেষের পয়েন্ট এই কান্তিরাভা স্টেডিয়ামই। ফলে ম্যারাথনের আগের বা পরের দিন, অর্থাৎ ২৬ বা ২৮ সেপ্টেম্বরও ফিফা ফ্রেন্ডলি আয়োজনের ক্ষেত্রে মাঠ প্রস্তুত করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন আয়োজকরা। তাই ভারত-পানামা ম্যাচটি এগিয়ে আনা হয়েছে বলে জানালেন কর্নাটক রাজ্য ফুটবল সংস্থা। পানামার ফিফা তালিকায় ৪৪ নম্বরে সেখানে ভারতের স্থান অনেক পরে।