স্পোর্টস ডেস্ক : জল্পনার অবসান। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে ভারতের এক নম্বর ফুটবল লিগ আইএসএল। চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাটও। লিগপর্বের শেষে পয়েন্ট টেব্লের শীর্ষে থাকা দলকে আইএসএলে লিগ-শিল্ডজয়ী হিসেবে ঘোষণা করা হবে। একই সঙ্গে এশিয়ান মঞ্চে খেলার সুযোগও পাবে সেই দল। এর পাশাপাশি ফিরছে প্লে-অফ ফরম্যাটও। লিগপর্বের সেরা ছয় দল আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে নামবে।হওয়ার লড়াইয়ে নামবে। মোট ১৬৩টি ম্যাচ খেলা হবে।। ফেডারেশনের সঙ্গে ক্লাব গুলো লিগ পরিচালনা করবে।এবারে আইএসএলে মোট ১৩ দল অংশ নেবে। তারা হল,মোহনবাগান সুপার জায়ান্ট,
ইস্টবেঙ্গল,
বেঙ্গালুরু এফসি,
চেন্নাইয়িন এফসি,
চার্চিল ব্রাদার্স এফসি,
এফসি গোয়া,
কেরালা ব্লাস্টার্স এফসি,
ইন্টার কাশী এফসি,
মুম্বই সিটি এফসি,
ওডিশা এফসি
,
নর্থইস্ট ইউনাইটেড এফসি,
পাঞ্জাব এফসি,
স্পোর্টিং ক্লাব দিল্লি
জামশেদপুর দল বিক্রি করেছে চার্চিলের কাছে আর ডায়মন্ডহারবার এফসি গতবারের আই লিগ চ্যাম্পিয়ন হয়েও ফিজ না দেওয়ায় খেলতে পারবে না দেশের এক নম্বর ফুটবল লিগে।