Skip to content
নভেম্বর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
court.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ এক দশক পর সিপিএম নেতা খুনের মামলায় বড়সড় রায় দিল কেরলের আদালত। সিপিএম নেতা সিভি ধনরাজ হত্যাকাণ্ডে তিন আরএসএস বিজেপি কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার তালিপারাম্বার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এই সাজা ঘোষণা করেছে। দোষী সাব্যস্ত তিন জনের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। ২০১৬ সালে কেরলের রাজনৈতিকভাবে উত্তপ্ত কান্নুর জেলায় খুন হয়েছিলেন ধনরাজ।

রিপোর্ট অনুসারে, দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন টি পি বিজু, এম বিপিন এবং এম বৈশাখ। মামলায় তাঁরা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযুক্ত ছিলেন। বিপিন ও বৈশাখ সম্পর্কে দুই ভাই। আদালতের নির্দেশ অনুযায়ী, বিভিন্ন অপরাধের জন্য তাঁদের যে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেগুলি পরপর কার্যকর হবে। প্রথমে অন্যান্য অপরাধে ৫ বছর ৪ মাসের সাজা ভোগ করতে হবে তাঁদের। এরপর শুরু হবে যাবজ্জীবন কারাদণ্ড। আদালত আরও জানিয়েছে, নির্ধারিত জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে অতিরিক্ত পাঁচ বছর কারাবাস করতে হবে। জরিমানার অর্থ আদায় হলে তা লিগ্যাল সার্ভিসেস অথরিটির মাধ্যমে ধনরাজের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার অতিরিক্ত দায়রা বিচারক কে এন প্রশান্ত তিন অভিযুক্তকে খুনের মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন। তবে প্রমাণের অভাবে সন্দেহের সুবিধা দিয়ে বাকি ১৬ জনকে মুক্তি দেওয়া হয়। প্রথমে এই মামলায় মোট ২০ জন আরএসএস বিজেপি কর্মীর নাম অভিযুক্ত হিসেবে ছিল। পরবর্তী সময়ে ১২ নম্বর অভিযুক্ত সি বিজু খুন হন। ফলে শেষ পর্যন্ত ১৯ জনের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়। সাজা ঘোষণার আগে আদালতে দু’পক্ষের আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করেন। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় সরকারি পক্ষ। তাদের যুক্তি ছিল, এই হত্যাকাণ্ড বিরলতম অপরাধের পর্যায়ে পড়ে। তাই দোষীদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত।

Continue Reading

Previous: শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

সম্পর্কিত গল্প

Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.