Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শিয়ালদহ ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হতে চলেছে রিজার্ভেশন কাউন্টার, জানিয়ে দিল রেল কতৃপক্ষ

শিয়ালদহ ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হতে চলেছে রিজার্ভেশন কাউন্টার, জানিয়ে দিল রেল কতৃপক্ষ

Online Desk জুন 28, 2026
indian-railway.png

ওঙ্কার ডেস্ক: শিয়ালদহ ডিভিশনের যাত্রী পরিষেবায় বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১ জুলাই থেকে ডিভিশনের আটটি স্টেশনে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে কম্পিউটারাইজড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টার। ফলে ওই স্টেশনগুলিতে আর সংরক্ষিত দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং, টিকিট বাতিল বা রিজার্ভেশন সংক্রান্ত অন্যান্য পরিষেবা পাওয়া যাবে না। রেলের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর যাত্রীদের বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, যে আটটি স্টেশনের রিজার্ভেশন কাউন্টার বন্ধ করা হচ্ছে সেগুলি হল আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর। ৩০ জুন পর্যন্ত এই স্টেশনগুলিতে কাউন্টার পরিষেবা চালু থাকলেও ১ জুলাই থেকে তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
পূর্ব রেলের দাবি, গত কয়েক বছরে যাত্রীদের মধ্যে অনলাইন টিকিট বুকিংয়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অধিকাংশ যাত্রী এখন আইআরসিটিসির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই দূরপাল্লার ট্রেনের টিকিট সংরক্ষণ করছেন। শুধু টিকিট বুকিং নয়, টিকিট বাতিল, পিএনআর স্ট্যাটাস যাচাই, আসন সংক্রান্ত তথ্য জানা-সহ একাধিক পরিষেবাও এখন অনলাইনে সহজলভ্য। ফলে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে রিজার্ভেশন কাউন্টার ব্যবহারের হার অনেকটাই কমে এসেছে। সেই কারণেই এই কাউন্টারগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রের দাবি।
তবে রেলের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন বহু যাত্রী। বিশেষ করে প্রবীণ নাগরিক, ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহারে অনভ্যস্ত মানুষ এবং যাঁরা এখনও সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট কাটতে অভ্যস্ত, তাঁদের একাংশের আশঙ্কা, এর ফলে সমস্যায় পড়তে হবে। নিকটবর্তী অন্য স্টেশনে গিয়ে টিকিট কাটতে হলে সময়ের পাশাপাশি অতিরিক্ত খরচও বাড়বে বলে মনে করছেন অনেকেই।

Post Views: 22

Continue Reading

Previous: অভিন্ন দেওয়ানি বিধি সোমেই! ঋতব্রত ও কালীঘাট শিবির কোন পথে!
Next: জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

সম্পর্কিত গল্প

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026

You may have missed

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026
indian-railway.png

শিয়ালদহ ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হতে চলেছে রিজার্ভেশন কাউন্টার, জানিয়ে দিল রেল কতৃপক্ষ

Online Desk জুন 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.