Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কলেজ পড়ুয়াদের নিয়ে ছুটছিল বাস, কাজিরাঙার কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় শেষ সব, মৃত অনন্ত ২৩!

কলেজ পড়ুয়াদের নিয়ে ছুটছিল বাস, কাজিরাঙার কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় শেষ সব, মৃত অনন্ত ২৩!

Online Desk নভেম্বর 13, 2026
1000469914.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বোকাখাট থেকে নগাঁও। রোজকার এই পথটাই এদিন হয়ে উঠল মৃত্যুফাঁদ। কাজিরাঙার কাছে রঙ্গাজান পেরোতেই উল্টো দিক থেকে আসা কর্নাটকের এক ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মিনিবাসটির। ধাক্কাটা এতটাই জোরালো ছিল যে বাসের সামনের অংশটা মুহূর্তে তুবড়ে যায়। ভিতরে চাপা পড়ে যান যাত্রীরা।

প্রাথমিক হিসেবে ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা যে এখানেই থামবে, তা জোর দিয়ে বলতে পারছে না পুলিশ। কারণ আহতদের অনেকের অবস্থাই খুব খারাপ। তাঁদের কোহরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

বাসটিতে যাঁরা ছিলেন, তাঁদের বেশিরভাগই কলেজপড়ুয়া। সকালে ক্লাসের জন্য রওনা হয়েছিলেন তাঁরা। কে জানত, এই যাত্রাই শেষ যাত্রা হবে।

দুর্ঘটনার পরপরই ছুটে আসেন আশপাশের মানুষজন। চেষ্টা করেন ভিতরে আটকে থাকা যাত্রীদের বার করে আনার। কিন্তু বাসটা এমনভাবে ভেঙেছিল যে উদ্ধারকাজে বেশ সময় লাগে। পরে পুলিশ আর উদ্ধারকারী দল পৌঁছে হাল ধরে।

এলাকার মানুষের কথায়, এমন ভয়াবহ দুর্ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি।

কেন ঘটল দুর্ঘটনা?

গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকার কথায়, দেহ উদ্ধারের কাজ এখনও চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

তদন্তে প্রাথমিকভাবে উঠে আসছে গতির বিষয়টি। স্থানীয়দের থেকে পুলিশ জেনেছে, বাসটি অত্যন্ত জোরে ছুটছিল। পার্কের সামনে নাকি একবার ট্রাফিক নিয়মও ভেঙেছিল। পুলিশের অনুমান, অতিরিক্ত গতির জেরে চালক স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আর তারপরই সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাকে।

Continue Reading

Previous: জগদ্ধাত্রী পুজোয় বদলে গেল চন্দননগরেরচেনা আলো, স্ট্র্যান্ডে সার্ফি-মিররবল! ক্ষুব্ধ আলোকশিল্পীরা
Next: রাজ টগর ফুল গাছ কখন বসাবেন? পরিচর্যা ও প্রচুর ফুল পাওয়ার সহজ উপায়

সম্পর্কিত গল্প

Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
1000469906.webp

জগদ্ধাত্রী পুজোয় বদলে গেল চন্দননগরেরচেনা আলো, স্ট্র্যান্ডে সার্ফি-মিররবল! ক্ষুব্ধ আলোকশিল্পীরা

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.