Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Cricket.jpg

স্পোর্টস ডেস্ক : বে ওভালে শুক্রবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৪ রানে পরাজয়। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে, ৩৩৩ রান তোলে কিউয়িরা। দলের ওপেনার উইল ইয়ং দুর্দান্ত ক্রিকেট উপহার দেন। সেঞ্চুরি করেন এই নিউজিল্যান্ড ব্যাটার। ১২৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, আরেক ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার টিম সেইফার্ট করেন ৫৮ রান। তবে মিডল অর্ডারে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি নিক কেলি এবং ডিন ফক্সক্রফট। কেলির সংগ্রহে ৪ রান এবং ফক্সক্রফটের ঝুলিতে ৮ রান।

ভয়ঙ্কর বিপর্যয় ভারতীয় ব্যাটিং লাইন-আপে! রোহিত-কোহলি ফিরলেন ‘শূন্য’ হাতে পাশাপাশি ফিন অ্যালেন করেন ৪১ রান, মাইকেল ব্রেসওয়েলের সংগ্রহে ১৫ রান, অধিনায়ক মিচেল স্যান্টনারের ঝুলিতে ২৪ রান এবং ক্রিস্টিয়ান ক্লার্ক ২২ রান যোগ করেন স্কোরবোর্ডে। এছাড়া ম্যাট হেনরি ২ রান এবং ম্যাথিউ ফিশার ১ রান করেন। কাইলে জেমিয়েসন ১৯ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ড অল-আউট হয়ে যায়। নির্ধারিত ৫০ ওভারে, ৩৩৩ রান তোলে তারা। ভারতের হয়ে ২টি করে উইকেট পান আকিব নবী, গুরনূর ব্রার, অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পান আর্শদীপ সিং এবং নমন ধীর। তবে উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত শর্মার দুরন্ত ক্যাচ। অক্ষরের বলে ফিন অ্যালেনের দুরন্ত ক্যাচটি যেভাবে লাফিয়ে রোহিত নিলেন, তাতে একটি বিষয় পরিষ্কার যে, তাঁর ফিটনেস এখনও তুঙ্গে। তবে ব্যাট করতে নেমে চূড়ান্ত বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। কার্যত, ভয়ঙ্কর ধস নামে ভারতের ব্যাটিং লাইন-আপে। রোহিত শর্মা, অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং বিরাট কোহলি খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। রুতুরাজ গায়কোয়াড় করেন মাত্র ৫ রান। অক্ষর প্যাটেলের ঝুলিতে ২১ রান। বলা যেতে পারে, ভয়ঙ্কর বিপর্যয় ভারতীয় ব্যাটিং লাইন-আপে। সেখানে থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মেন ইন ব্লু-রা। উইকেটকিপার-ব্যাটার করেন ২৭ রান, আকিব নবী ৫ রান যোগ করেন স্কোরবোর্ডে এবং কূলদীপ যাদবের সংগ্রহে মাত্র ১ রান। নমন ধীর করেন ২১ রান। গুরনূর ব্রারের ঝুলিতে ২ রান এবং আর্শদীপ কোনও রান না করেই অপরাজিত থাকেন। কিউয়িদের হয়ে একাই ৬ উইকেট নেন ম্যাট হেনরি। বিধ্বংসী বোলিং করেন তিনি এই ম্যাচে। এছাড়া ৩টি উইকেট পান ম্যাথিউ ফিশার। পাশাপাশি একটি উইকেট নেন কাইলে জেমিয়েসন। নিউজিল্যান্ড ম্যাচ জিতল ২৪৪ রানে। ম্যাচের সেরা ম্যাট হেনরি। এই মুহূর্তে সিরিজের ফলাফল ২-১।

দলের বিপর্যয়ের ব্যাখ্যা দিতে এসে ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলছেন, ‘‘দু’ইনিংসে দু’রকম আচরণ করল পিচ। অনেক পার্থক্য। হেনরির কথা বলতেই হবে। দুর্দান্ত বল করল। ওকে প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে।’’ ব্যাটিং বিপর্যয়ের আগে বোলিংও তো ভাল হয়নি। শ্রেয়স বলেছেন, ‘‘বল হাতে আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি। কিন্তু আমরা তখন উইকেটের সাহায্য পাইনি। আমরা উইল ইয়ংয়ের দুটো ক্যাচ ফেলেছি। সেটাও গুরুত্বপূর্ণ হয়েছে।‘‘দু’ইনিংসের মাঝে মনে হয়েছিল, এই রান তাড়া করা সম্ভব। সাজঘরে নিজেরা কথাও বলেছিলাম। কিন্তু উইকেটের চরিত্র সম্পূর্ণ বদলে গেল! আমরা কিন্তু উইকেট ছুড়ে দিইনি। যাই হোক এই ইনিংসটা আমরা মনে রাখতে চাই না। তবে অবশ্যই পর্যালোচনা করা হবে। আমাদের কোথায় কোথায় খামতি বা ভুল ছিল, সেগুলো খতিয়ে দেখতে হবে।’

Continue Reading

Previous: আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স
Next: ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

সম্পর্কিত গল্প

Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
1000469914.webp

কলেজ পড়ুয়াদের নিয়ে ছুটছিল বাস, কাজিরাঙার কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় শেষ সব, মৃত অনন্ত ২৩!

Online Desk নভেম্বর 13, 2026
1000469906.webp

জগদ্ধাত্রী পুজোয় বদলে গেল চন্দননগরেরচেনা আলো, স্ট্র্যান্ডে সার্ফি-মিররবল! ক্ষুব্ধ আলোকশিল্পীরা

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.