Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • প্রথম ব্রিফিংয়েই বেফাঁস মন্তব্য, ট্রাম্পকে ‘স্বামী’ বলে বসলেন হোয়াইট হাউসের নয়া প্রেস সচিব

প্রথম ব্রিফিংয়েই বেফাঁস মন্তব্য, ট্রাম্পকে ‘স্বামী’ বলে বসলেন হোয়াইট হাউসের নয়া প্রেস সচিব

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-80.webp

নিজস্ব সংবাদদাতা: হোয়াইট হাউসের নয়া প্রেস সচিব হিসেবে প্রথম ব্রিফিংয়ে এসেই বিতর্কে জড়ালেন ক্যাটি জাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে তাঁকে ‘স্বামী’ বলে বসেন তিনি। যদিও মুহূর্তের মধ্যেই ভুল শুধরে নেন, কিন্তু তাতেও হাসাহাসি ও বিতর্ক থামেনি।

সোমবার ছিল ক্যাটির প্রথম সাংবাদিক বৈঠক। শুরুতেই ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে পারা তাঁর কাছে অত্যন্ত সম্মানের। দীর্ঘদিন ধরেই তিনি ট্রাম্পের হয়ে কাজ করতে চেয়েছিলেন।

এরপর এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে কীভাবে সন্তানদের জন্য সময় বের করবেন তিনি। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিপত্তি। নিজের স্বামী ও চলচ্চিত্র প্রযোজক টাইলার জাকারিয়ার কথা বলতে গিয়ে ক্যাটি বলে বসেন, “আমার প্রেসিডেন্ট, মানে দুঃখিত, আমার স্বামী এখানেই আছেন।” ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে শুধরে নিলেও স্পষ্টতই অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। মাত্র ১৫ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করে দ্রুত বেরিয়ে যান।

উল্লেখ্য, বিদায়ী প্রেস সচিব ক্যারোলিন লেভিটের জায়গায় কে আসবেন, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত অনেকটা অপ্রত্যাশিতভাবেই ক্যাটিকে বেছে নেন ট্রাম্প। ট্রাম্প বলেন, “ক্যাটি মাগা আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন আমাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।”

এর আগে হোমল্যান্ড সিকিউরিটি দফতরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন ক্যাটি। বর্তমানে প্রেস সচিবের দায়িত্বের পাশাপাশি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি।

Continue Reading

Previous: কলকাতায় গড়ে উঠছে ‘ম্যাজিক ইনস্টিটিউট’, জাদুশিল্পকে আন্তর্জাতিক পরিচিতি দেওয়ার উদ্যোগ বিজেপি সরকারের
Next: ছিনতাইয়ের আশঙ্কায় জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানের!

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.