Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃদ্ধা মহিলাকে গলা কেটে খুন, আটক মৃতার বাড়ির আয়া

বৃদ্ধা মহিলাকে গলা কেটে খুন, আটক মৃতার বাড়ির আয়া

Online Desk জানুয়ারি 19, 2026
khun.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতায় ফের বৃদ্ধা খুন। বৃদ্ধার নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার গলা কাটা দেহ। বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্ট্রিটের ঘটনা। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার ফ্ল্যাট লন্ডভন্ড ছিল। কীভাবে মৃত্যু হল বৃদ্ধার? এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, খুনের কারণ কী, খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে আটক করা হয়েছে বৃদ্ধার বাড়ির আয়াকে।
সূত্রের খবর, মৃতার নাম অনিতা ঘোষ। তাঁর বয়স ৬৪ বছর। স্বামী দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী। বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্ট্রিটের একটি ফ্ল্যাটে একাই থাকতেন ওই বৃদ্ধ দম্পতি। তাঁদের দেখাশোনা করার জন্য আয়া রয়েছেন। সোমবার সকালে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন অনিতা।
স্থানীয়রা জানান, পরিচারিকাই বিষয়টি প্রথম স্থানীয়দের জানান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। বৃদ্ধা মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার ঘর ছিল লণ্ডভণ্ড। সেখানে লুটপাট চালানো হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। বৃদ্ধার বাধা পেয়েই সম্ভবত তাকে গলা কেটে খুন করে আততায়ীরা। জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন এক আয়া। তাকেই আটক করেছে পুলিশ।

Post Views: 96

Continue Reading

Previous: বাংলা সিনেমায় নতুন অধ্যায় গড়তে চলেছে দেশু-৭, ১০ মাস আগে শুরু হল ছবির টিকিট বুকিং
Next: খামেনই-র উপর হামলা সহ্য করবে না ইরান; হুঁশিয়ারি ট্রাম্পকে

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.