Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সিরিয়াকে হারানোর আশায় সহাল

সিরিয়াকে হারানোর আশায় সহাল

Online Desk জানুয়ারি 21, 2024
hbv.png

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর উজবেকিস্তানের কাছেও হেরেছে ভারত। ফলে তাদের নক আউটে যাওয়ার আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। কিন্তু সিরিয়ার বিরুদ্ধে জিতে এই আশা ফের জাগিয়ে তুলতে চান ভারতীয় দলের তারকা মিডফিল্ডার সহাল আব্দুল সামাদ। তাঁর আশা, শেষ ম্যাচে সিরিয়াকে হারাতে পারলে তিন নম্বর দলগুলির মধ্যে অন্যতম সেরা হিসেবে নক আউট পর্বে ওঠার সম্ভাবনা থাকবে ভারতের।

আগামী মঙ্গলবার বিকেলে গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ বিশ্বের ৯১ নম্বর সিরিয়ার বিরুদ্ধে। গোলশূন্য ড্র দিয়ে শুরু করে সিরিয়া অস্ট্রেলিয়ার কাছে ০-১-এ হেরে আপাতত এক পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে রয়েছে। তাদের দুর্ভেদ্য রক্ষণে চিড় ধরিয়ে জয় পাওয়া ভারতের পক্ষে সোজা হবে না। তবে এই ম্যাচ জিতে সন্মান বাঁচানোর লড়াইয়ে নামবে ভারত।
এদিন সামাদ বললেন,
, “পরের ম্যাচে আমাদের ভাল খেলতেই হবে। তিন পয়েন্ট জিততেই হবে। অন্য গ্রুপের দিকেও তাকিয়ে রয়েছি আমরা। সন্দেশ (ঝিঙ্গন) ভাই বলছিল, সিরিয়াকে হারাতে পারলে আমাদের নক আউটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা সেই চেষ্টাই করছি। আশা করি, মঙ্গলবার নিজেদের সেরাটা দিয়ে শেষ ম্যাচটা জিতব।’

মোহনবাগান সুপার জায়ান্টের ২৬ বছর বয়সী এই উইঙ্গার মনে করেন, এতদিন যা ভুল করেছে ভারতীয় দল, সেগুলো শুধরে নিয়ে মাঠে নামলে সিরিয়াকে হারানো সম্ভব। তিনি বলেন, “প্রতি ম্যাচই এক নতুন সুযোগ। একটা ম্যাচে হেরেছি ঠিকই। কিন্তু ৩-৪ দিন পরে আমাদের সামনে আবার একটা সুযোগ আসবে। ওদের আমরা সহজে ছাড়ব না। নিজেদের স্বাভাবিক ও সেরা খেলাটা দিতে হবে আমাদের। দল হিসেবে খেলতে হবে। খেলাটা উপভোগ করতে হবে”।

লিগ টেবলের যা অবস্থা, তাতে এই ম্যাচে জিতলে সিরিয়ারও নক আউটে ওঠার সম্ভাবনা থাকবে। তাই ম্যাচটি আকর্ষণীয় হয়ে উঠবে বলে সহালের ধারণা। বলেন, “ওদেরও ম্যাচটা জেতা দরকার। দুই দলেরই লক্ষ্য যেখানে জেতা, সেখানে কারা জিততে বেশি মরিয়া, এটাই সবচেয়ে জরুরি। আশা করি, তিন পয়েন্ট পেয়ে আমরা কোয়ালিফাই করব”।

তিনি নিজে এই ম্যাচে খেলতে পারবেন কি না, সেই ব্যাপারে অবশ্য এখনও নিশ্চিত হতে পারেননি সহাল। চোটের জন্য গত দুটি ম্যাচেই মাঠে নামেতে পারেননি তিনি। তবে গ্রুপের শেষ ম্যাচে অবশ্যই খেলতে চান। ভারতীয় দলও মাঝমাঠে তাঁর অভাব টের পাচ্ছে। এই নিয়ে সহাল বলেন, “আমি এখনও পুরোপুরি ফিরে আসতে পারিনি। ফিজিও, ডাক্তার ও কোচদের সাহায্য নিয়ে চেষ্টা করে যাচ্ছি ফেরার। আশা করি, পরের ম্যাচের আগে তৈরি হয়ে যাব”।

সুযোগ পেলে যে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করবেন, সেই নিশ্চয়তা দিয়ে সহাল বলেন, “আমি যদি শেষ ম্যাচে মাঠে নামার সুযোগ পাই, তা হলে অবশ্যই একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব। আমিই এখানে সব নই, দলই সব। দ্রুত মাঠে ফিরতে পারলে সবচেয়ে বেশি খুশি হব আমিই”।

Post Views: 87

Continue Reading

Previous: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মধুবনীর অস্ত্র মাধ্যমিক
Next: দৃষ্টিহীনারাই দৃষ্টিদান করছেন ভারতের ফুটবল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.