Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অযোগ্যদের তালিকা প্রকাশের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধ নেই: অভিজিৎ

অযোগ্যদের তালিকা প্রকাশের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধ নেই: অভিজিৎ

Online Desk এপ্রিল 22, 2025
20250422_132209.jpg

ওঙ্কার ডেস্ক: যোগ্য অযোগ্য চাকরিহারা শিক্ষকদের তালিকা প্রকাশের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনও বিরোধ নেই বলে দাবি করলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার স্কুল সার্ভিস কমিশনের তরফে যোগ্যদের তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু কমিশন কোনও তালিকা প্রকাশ করেনি। এদিকে সোমবার থেকেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকে এসএসসি ভবন ঘেরাও করে আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকরা। মঙ্গলবারও সেই আন্দোলন অব্যাহত রয়েছে। সেই আবহে তালিকা প্রকাশ প্রসঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটি স্বচ্ছতার দাবি। মানুষ যে কোনও সময় এই দাবি তুলতে পারে। এসএসসির অনেকদিন আগেই যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করা উচিত ছিল। সেটি করেনি বলে এখন শিক্ষকেরা এগিয়ে এসে সেটি করতে বলছেন। এর সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের সম্পর্ক কী! সুপ্রিম কোর্ট কি কোনও জায়গায় বলেছে, যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করা যাবে না?’

প্রসঙ্গত, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যোগ্য দের তালিকা প্রকাশ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের গাইডলাইনের কথা তোলেন। এদিন শিক্ষামন্ত্রীর সেই বক্তব্য খারিজ করে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষকরা দাবি তুলেছেন, যোগ্যদের তালিকা প্রকাশ করা না-হলে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। সবমিলিয়ে গোটা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সোমবার রাত থেকে ঘেরাও এর ফলে এখনও বাইরে বের হতে পারেনন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান-সহ আধিকারিকরা। মঙ্গলবার সকালে অফিসে চা নিয়ে প্রবেশে বাধা দিলেও পরে আন্দোলনরত শিক্ষকরা খাবার নিয়ে প্রবেশ করতে দেন।

Post Views: 101

Continue Reading

Previous: কাউকেই ছাড়বো না, হুঁকার চাকরিহারাদের ! পরিস্থিতি ফের অগ্নিগর্ভ
Next: আলো পড়তেই হিংস্রতা, ডুয়ার্সে হাতির হামলায় মৃত্যু চা শ্রমিকের

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
Calcutta-highcourt-1280.jpg

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট

Online Desk এপ্রিল 23, 2026
FotoJet.jpg

প্রথম দফার ভোটগ্রহণ শুরু, রাজনৈতিক পারদ চড়লেও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা আবহাওয়া দফতরের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.