Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলকে উৎখাত করাই লক্ষ্য : অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তৃণমূলকে উৎখাত করাই লক্ষ্য : অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Online Desk মার্চ 7, 2024
abhijit-ganguly.png

শেখ এরশাদ, কলকাতা : এজলাস থেকে রাজনীতির আঙিনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতোই ৭ই মার্চ বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। হাতে তুলে নেন গেরুয়া পতাকা। যোগদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বিজেপিতে যোগ দিয়েই বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। পাশাপাশি তাঁর মন্তব্য, বিজেপির ক্ষমতায় আসাটা খুব দরকার বিশেষ করে বাংলায়। কারণ তৃণমূলের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সব দিক থেকেই পিছিয়ে পড়ছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেবেন তিনি। তবে কোন দলে যাবেন তা তখনও স্পষ্ট করেননি তিনি। যদিও রাজনৈতিক মহলে শুরু থেকেই জোর জল্পনা ছিল বিজেপিতেই যোগ দেবেন তিনি। এবার সেই জল্পনা সত্যি করে বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করে দিলেন প্রাক্তন বিচারপতি।

Post Views: 92

Continue Reading

Previous: গোয়া ম্যাচে হেরে ক্লান্তিকে দুষলেন ইস্টবেঙ্গল কোচ
Next: গত দু বছরে প্রায় চোদ্দ কোটি টাকার কাজ হয়েছে:শত্রুঘ্ন

সম্পর্কিত গল্প

FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.