Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিরোধী দমনই মোদীর উদ্দেশ্য ! জীবনের গ্রেপ্তারিতে তোপ অভিষেকের

বিরোধী দমনই মোদীর উদ্দেশ্য ! জীবনের গ্রেপ্তারিতে তোপ অভিষেকের

Online Desk আগস্ট 25, 2025
Abhisek.jpg

নিজস্ব সংবাদদাতা : দুর্নীতি দমন নয়। কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে বিরোধীদের দমিয়ে রাখাই মোদী সরকারের উদ্দেশ্য। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ইডির গ্রেপ্তারির পর এই ভাষায় তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সংসদীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের অফিসিয়াল X হ্যান্ডলে অভিষেকের একটা ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে তিনি বলেছেন, “একটি E হল ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। তাকে নিজের মতো ব্যবহার করা যায় না। দ্বিতীয়ত E হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এর উদ্দেশ্য দুর্নীতি দমন নয়। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বিরোধীদের জেলে পাঠানো। বিজেপি সরকার সাধারণ মানুষ, কৃষক, গরিব, তফসিলি জাতি, উপজাতি, ভারত বিরোধী। বিজেপিকে একটিও ভোট দেওয়া মানে নিজের দেশের আত্মা, সংবিধানকে লোভী মানুষের হাতে বিক্রি করা। তারা দেশকে নিজেদের সম্পত্তি বলে মনে করে। এটা গণতন্ত্র নয়।”

জাতীয় রাজনীতিতে, ‘দাগি’ মন্ত্রী-মুখ্যমন্ত্রী অপসারণ বিল নিয়ে যে প্রবল টানাপোড়েন চলছে তার মধ্যে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারে বিজেপি সরকারের অভিসন্ধী দেখতে পাচ্ছে তৃণমূল। সুপ্রিম কোর্টের জামিনের মাত্র দেড় বছরের মাথায় ফের তৃণমূল বিধায়কের গ্রেপ্তারির পিছনে রাজনীতি রয়েছে, এমনটাই বলতে চাইছে তারা। কারণ, তৃণমূল বারবারই দাবি করে এসেছে, কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের কালিমালিপ্ত করতে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করছে কেন্দ্র। ফের বিধায়কের গ্রেপ্তারিতে আরও একবার সেই একই অভিযোগে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Post Views: 248

Continue Reading

Previous: বকেয়া ১.২ লক্ষ কোটি টাকা, হাসপাতালে বন্ধ মোদীর আয়ুষ্মান ভারত
Next: ঝলমলে আকাশ, বৃষ্টি থেকে কি রেহাই পাবে বঙ্গবাসী?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.