Skip to content
জুলাই 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতির হুঁশিয়ারিতে মামলা প্রত্যাহার অভিষেকের

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতির হুঁশিয়ারিতে মামলা প্রত্যাহার অভিষেকের

Online Desk জুলাই 10, 2026
AB.jpg

ওঙ্কার ডেস্কঃ ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, বিভিন্ন এজলাসে আলাদা করে মামলা করে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দেন বিচারপতি। বিচারপতির এহেন মন্তব্যের পরই কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক যে মামলা করেছিলেন, তা প্রত্যাহার করে নেন আইনজীবী। সূত্রের খবর, ১৫ জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক।
সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতে যান অভিষেক। স্বীকার করে নেন, ‘ডিজে মন্তব্য’ তার-ই। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে তিনি প্রশ্ন তোলেন, স্বীকার করে নেওয়ার পরও নমুনা সংগ্রহের প্রয়োজন কী? শুক্রবার সেই সংক্রান্ত মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, ‘‘কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব। নোটিসে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন। না হলে মামলা খারিজ করে জরিমানা করব।’’
বিচারপতি জানান, ভারতীয় সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল তার শর্ত। সেই কারণেই ‘ব্ল্যাঙ্কেট প্রটেকশন’ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তো সহযোগীতা করছেন না। এরপরই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে ১৫ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক।

Post Views: 26

Continue Reading

Previous: ‘ভারতীয়রা যেখানে যায়, ভালবাসা ছড়ায়’, অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর
Next: ট্রাম্পকে খুনের ছক ইরানের! অন্য বিমানে দেশে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.