Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বিলবোর্ড বিতর্কে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা অভিষেকের, পুলিশের নোটিস পেয়ে সকাল ১১টায় থানায় সাংসদ

বিলবোর্ড বিতর্কে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা অভিষেকের, পুলিশের নোটিস পেয়ে সকাল ১১টায় থানায় সাংসদ

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-83.webp

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড বিতর্কে ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১টা নাগাদ থানায় পৌঁছন ডায়মন্ড হারবারের সাংসদ।

পুলিশ সূত্রে খবর, সোমবারই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু সেদিন হাজিরা দেননি তিনি। ইমেল করে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিলেন। এরপর তদন্তকারীরা তাঁর বাড়িতে গিয়ে নতুন করে নোটিস দেন এবং বুধবার হাজির হতে বলেন। সেই মতো এদিন থানায় যান অভিষেক।

প্রসঙ্গত, গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের ছাদে লাগানো একটি বিলবোর্ড ঘিরে গন্ডগোল বাধে। পুলিশ ও পুরসভার দাবি ছিল, বিলবোর্ডটি বেআইনিভাবে বসানো এবং নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ। সেটি খুলতে গেলে অভিষেকের অনুগামীদের সঙ্গে পুলিশ ও পুর আধিকারিকদের বচসা, ধাক্কাধাক্কি হয়। অভিযোগ, জোর করে ছাদে উঠে তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক লাগানো বিলবোর্ডটি খুলে নেয় পুলিশ। পরে অবশ্য ওই জায়গাতেই একই প্রতীক আঁকা ব্যানার টাঙিয়ে দেন অভিষেকের কর্মীরা। এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় তিনটি এফআইআর হয়েছিল।

এই মামলায় ১ সেপ্টেম্বর প্রথমবার তলব করা হলে হাজিরা দিয়েছিলেন অভিষেক। দ্বিতীয়বার তলবের জন্য ৭ অক্টোবর পুলিশ তাঁর বাড়িতে নোটিস দিতে গেলে জানানো হয়, বাড়িতে নোটিস নেওয়ার কেউ নেই, সাংসদ শহরের বাইরে। তখন জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ‘ইন্ডিয়া’ জোটের কর্মসূচিতে দিল্লিতে ছিলেন তিনি। শনিবার কলকাতায় ফেরার পর রবিবার ফের তাঁর কালীঘাটের বাড়িতে নোটিস পৌঁছে দেয় পুলিশ।

Continue Reading

Previous: স্ত্রীর সঙ্গে ঝগড়ার ভয়ে পালানোর চেষ্টা, ২১ তলা থেকে পড়ে মৃত্যু যুবকের
Next: সন্দেশখালিতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.