Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • স্ত্রীর সঙ্গে ঝগড়ার ভয়ে পালানোর চেষ্টা, ২১ তলা থেকে পড়ে মৃত্যু যুবকের

স্ত্রীর সঙ্গে ঝগড়ার ভয়ে পালানোর চেষ্টা, ২১ তলা থেকে পড়ে মৃত্যু যুবকের

Online Desk অক্টোবর 14, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: স্ত্রীর সঙ্গে ঝামেলা এড়াতে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা যে মৃত্যু ডেকে আনবে তা ঘুনাক্ষরেও টের পাননি যুবক। ঘটনাটি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার। ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর চেষ্টার সময় একুশ তলা থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৩১ বছর বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’-তে ঘটেছে। নিহত যুবকের নাম হর্ষিত লাভানিয়া। ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে গত ছয় মাস ধরে আলাদা থাকছিলেন। তিনি ওই ভাড়া ফ্ল্যাটে একাই থাকতেন যুবক। ঘটনার দিন হর্ষিতের স্ত্রী ফ্ল্যাটে এসে দরজায় কড়া নাড়েন। কিন্তু স্ত্রীর সঙ্গে ফের ঝগড়া হতে পারে—এই আশঙ্কায় তিনি দরজা খুলতে চাননি। এর পর ওই মহিলা তাঁকে বাইরে আসার জন্য ডাকেন। কিন্তু হর্ষিত তাতে রাজি হননি। দরজা না খোলায় মহিলা জোর করে দরজা খোলার জন্য নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন। ঠিক সেই সময় হর্ষিত ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচের তলায় নেমে পালানোর চেষ্টা করেন। কিন্তু পা পিছলে পড়ে যান। ২১ তলা থেকে পড়ে যাওয়ার পর গুরুতর আহত হন তিনি।

আবাসনের লোকজন হর্ষিতকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হর্ষিতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে মানসিক চাপে ছিলেন হর্ষিত। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে। কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Continue Reading

Previous: পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি, চতুর্থীতে ভিজল কলকাতা, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
Next: বিলবোর্ড বিতর্কে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা অভিষেকের, পুলিশের নোটিস পেয়ে সকাল ১১টায় থানায় সাংসদ

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.