Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি, চতুর্থীতে ভিজল কলকাতা, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি, চতুর্থীতে ভিজল কলকাতা, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-82.webp

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোর মুখে বাধ সাধল আবহাওয়া। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পরোক্ষ প্রভাবে চতুর্থীর দিনই বৃষ্টিতে ভিজল কলকাতার একাংশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পঞ্চমী থেকে প্রথম সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে, সেই পূর্বাভাস মিলিয়ে বুধবার সকাল থেকেই শহরের একাংশে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার পঞ্চমী থেকে শনিবার প্রথম সপ্তমী পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

পুজোর কেনাকাটা এবং প্যান্ডেল হপিংয়ে যারা বেরিয়েছেন, তাদের জন্য চিন্তার খবর। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। রবিবারেও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আশার কথা, সোমবার অষ্টমী থেকে আবহাওয়া ফের শুষ্ক হবে। তাপমাত্রা কমবে এবং পশ্চিমের জেলাগুলিতে হেমন্তের আমেজ ফিরবে। অর্থাৎ অষ্টমী, নবমী, দশমীতে বৃষ্টির বাধা ছাড়াই ঠাকুর দেখা যাবে বলেই আশা।

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত আকাশ পরিষ্কার। শুক্র ও শনিবার অর্থাৎ ষষ্ঠী ও প্রথম সপ্তমীতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে সেখানেও ফের পরিষ্কার আকাশ।

Continue Reading

Previous: পাকিস্তানে গুলিতে নিহত লস্কর কমান্ডার, হামলাকারীর পরিচয় ঘিরে রহস্য
Next: স্ত্রীর সঙ্গে ঝগড়ার ভয়ে পালানোর চেষ্টা, ২১ তলা থেকে পড়ে মৃত্যু যুবকের

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.