Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাকিস্তানে গুলিতে নিহত লস্কর কমান্ডার, হামলাকারীর পরিচয় ঘিরে রহস্য

পাকিস্তানে গুলিতে নিহত লস্কর কমান্ডার, হামলাকারীর পরিচয় ঘিরে রহস্য

Online Desk অক্টোবর 14, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানে ফের অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় নিহত হলেন লস্কর-ই-তইবার এক কমান্ডার। মৃতের নাম ইমরান বলে জানা গিয়েছে। বুধবারের এই ঘটনা ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। একটি বাড়ি থেকে বেরিয়ে মোটরবাইকে চেপে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে এই হামলার নেপথ্যে কে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনার একটি ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কমপ্লেক্সের দরজা দিয়ে মোটরবাইকে বেরোচ্ছে ইমরান। সেই সময় সাদা পোশাক পরা এক যুবক তাঁর দিকে এগিয়ে আসেন। ওই যুবকের মুখ কাপড়ে ঢাকা ছিল। এর পর আচমকাই ইমরানকে লক্ষ্য করে একের পর এক গুলি চালান ওই ব্যক্তি। গুলির আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে পড়ে যায় লস্কর কমান্ডার। পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হামলার পর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান আততায়ী।

সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় ৩০ জনেরও বেশি লস্কর সদস্য নিহত হয়েছেন। সমাজমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে রিজওয়ান হানিফ নামে এক লস্কর সদস্যের ভিডিয়ো। সেখানে তাঁর দাবি, গত তিন থেকে চার বছরে নিষিদ্ধ সংগঠনটির বহু সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এই দাবির স্বাধীন সত্যতা যাচাই করা হয়নি। পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, রাওয়ালকোট ও মুজাফফরাবাদ-সহ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকায় এমন হামলার ঘটনা ঘটেছে। এর ফলে একের পর এক লস্কর সদস্যের মৃত্যু হয়েছে।

Continue Reading

Previous: ভালো খেলেও হার ইস্টবেঙ্গলের, দলের খেলায় খুশি নন হাবাস
Next: পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি, চতুর্থীতে ভিজল কলকাতা, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.