Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মেধাবী মননকে হারিয়েছি আমরা’, বিজ্ঞানীর মৃত্যুতে প্রতিক্রিয়া আইআইএসইআর-এর

‘মেধাবী মননকে হারিয়েছি আমরা’, বিজ্ঞানীর মৃত্যুতে প্রতিক্রিয়া আইআইএসইআর-এর

Online Desk মার্চ 14, 2025
qqqqqqqq.jpeg

ওঙ্কার ডেস্ক: পাঞ্জাবের মোহালিতে পার্কিং নিয়ে ঝামেলার জেরে বিজ্ঞানী অভিষেক স্বর্ণকারের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করল আইআইএসইআর বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা একজন মেধাবী মনন হারিয়েছি। এই ধরনের সহিংসতা মেনে নেওয়া যায় না, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত’। বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১৭ সালে নোবেল বিজয়ীদের সঙ্গে সাক্ষাতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ অভিষেক স্বর্ণকারকে নির্বাচন করেছিল। তাঁর গবেষণাপত্র সম্প্রতি নামী জার্নালে প্রকাশিত হয়েছে।

মূলত ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা, ডঃ স্বর্ণকার সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ভারতে ফিরে এসে আইআইএসইআর-তে একজন প্রকল্প বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। মঙ্গলবার রাতে মোহালির সেক্টর ৬৭-এ তাঁর ভাড়া বাড়ির কাছে পার্কিং নিয়ে ঝামেলা তৈরি হয় মন্টি নামের এক প্রতিবেশীর সঙ্গে। সেই ঝগড়ার সময় মন্টি তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ঘুষি মারে। যার ফলে ৩৯ বছর বয়সী এই বিজ্ঞানীর মৃত্যু হয়। সম্প্রতি অভিষেকের কিডনি প্রতিস্থাপন হয়েছিল বলে পরিবার জানিয়েছে। তাঁর ডায়ালিসিসও চলছিল। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার। এই ঘটনায় অভিষেকের পরিবার অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Post Views: 86

Continue Reading

Previous: ট্রাম্পের হুঁশিয়ারির পর যুদ্ধবিরতিতে রাজি পুতিন
Next: সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে কে হচ্ছেন চৈতন্য মহাপ্রভু?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.