Skip to content
আগস্ট 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে ভারতে ফেরানো হল। দীর্ঘদিন ধরে তারা মালয়েশিয়ায় থাকছিল। অবশেষে ভারতের তদন্তকারী সংস্থা তিন পলাতক গ্যাংস্টারকে দেশে ফেরাতে সক্ষম হয়েছে। তিন জনের বিরুদ্ধে তোলাবাজি, আন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া পাঞ্জাবের লুধিয়ানায় গ্রেনেড হামলার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রিপোর্ট অনুসারে, মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া তিন জনের নাম জসপ্রীত সিং, অজয় সিং এবং পবনদীপ সিং। তারা কুখ্যাত বামবিহা গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে তদন্তকারীরা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছেন, ভারতের তদন্তকারী সংস্থাগুলো ‘২০২৬ সালেই শুধু ৫১ জন দুর্ধর্ষ অপরাধীকে’ দেশে ফিরিয়ে এনেছে। শাহ লিখেছেন, ‘মালয়েশিয়ায় পালিয়ে যাওয়া তিন ভারতীয় গ্যাংস্টারকে গ্রেফতার করে দেশে ফেরত আনার ব্যবস্থা করে তাদেরকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে ভারতীয় সংস্থাগুলো। জসপ্রীত সিং, অজয় সিং এবং পবনদীপ সিং নামের পলাতক ব্যক্তিরা বামবিহা গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে তোলাবাজি, আন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক পাচার এবং লুধিয়ানায় গ্রেনেড হামলার চেষ্টা-সহ একাধিক অভিযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘মোদীজির নিরাপদ ও সুরক্ষিত ভারতের ভিশন অনুযায়ী, আমাদের সংস্থাগুলো শুধুমাত্র ২০২৬ সালেই ৫১ জন দুর্ধর্ষ অপরাধীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে।’ মালয়েশিয়া সরকারের সঙ্গে ধারাবাহিক ও নিবিড় সমন্বয়ের মাধ্যমে ভারতীয় সংস্থাগুলো ওই তিন গ্যাংস্টারকে দেশে ফেরাতে সক্ষম হয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট, ভারতের ‘ওয়ান্টেড’ আসামি বীরেন্দর সিং বাসোয়াকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেফাজতে নেওয়া হয়। এই সিন্ডিকেটের কাজকর্মের অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। ভারত থেকে অন্যান্য দেশে মেফেড্রোন পাচারের ক্ষেত্রেও সে জড়িত বলে দাবি তদন্তকারীদের।

Post Views: 35

Continue Reading

Previous: দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
Next: ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

সম্পর্কিত গল্প

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026
child-traficking.jpg

অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন

Online Desk আগস্ট 25, 2026

You may have missed

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026
child-traficking.jpg

অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন

Online Desk আগস্ট 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.