Skip to content
আগস্ট 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরে দিল্লিতে ২,৩০০-এরও বেশি মানুষ সোয়াইন ফ্লুতে সংক্রমিত হয়েছেন। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগের ভাঁজ পড়েছে স্বাস্থ্য কর্তাদের কপালে। এই পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডাকলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। রিপোর্ট অনুসারে, শুক্রবার পর্যন্ত ১,৭৭৭টিরও বেশি এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

ইতিমধ্যে দিল্লি সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এতে মানুষকে শ্বাস-প্রশ্বাসজনিত স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জনসমাগ রয়েছে এমন জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। কোনও উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দেশজুড়ে এইচ১এন১ ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এই ভাইরাসের মোকাবিলার প্রস্তুতিও তিনি খতিয়ে দেখেছেন। বিশেষ করে রাজধানী দিল্লির পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ক্রমাগত সতর্কতা, জোরালো নজরদারি ও আগাম প্রস্তুতির কথা বলেছেন। বৈঠকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং-ও ছিলেন।

অন্য দিকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ইউটি খাদার জানিয়েছেন, সে রাজ্যে ৩০০ থেকে ৪০০ জন এইচ১এন১-তে আক্রান্ত হয়েছেন। কী এই এইচ১এন১ (H1N1) ভাইরাস? চিকিৎসকদের মতে, এটি হল ইনফ্লুয়েঞ্জা-এ ভাইরাসের একটি ধরন, যা সাধারণত ‘সোয়াইন ফ্লু’ নামে পরিচিত। মরসুমি ইনফ্লুয়েঞ্জার মতোই ছড়িয়ে পড়ে এই ভাইরাস। কফ বা থুতুর সূক্ষ্ম কণা এবং দূষিত বস্তুর সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তি কাশি, হাঁচি বা কথা বলার সময় ভাইরাসযুক্ত কণা ছড়িয়ে দিতে পারেন। আশেপাশের মানুষ সেই কণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে, কিংবা চোখ, নাক বা মুখের মাধ্যমে ভাইরাসটি শরীরে প্রবেশ করতে পারে।

Post Views: 37

Continue Reading

Previous: অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন
Next: মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

সম্পর্কিত গল্প

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
child-traficking.jpg

অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন

Online Desk আগস্ট 25, 2026

You may have missed

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026
child-traficking.jpg

অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন

Online Desk আগস্ট 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.