স্পোর্টস রিপোর্টার ; শেষ পর্যন্ত ইমামি ফুটবল রাইটস ফিরিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাবকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ইস্টবেঙ্গল ক্লাব শেষ পাঁচ বছর লগ্নিকারী সংস্থা পেয়েছিল। ২০২৪ সালের জানুয়ারি মাসে সুপার কাপ জেতার পর ট্রফি নিয়ে কালীঘাটে গিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। আর ইনভেস্টর নয়, এবার ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন ভূমিকায় যুক্ত হল ইমামি। লাল হলুদের ম্যানেজমেন্টে আর কোনও ভূমিকা থাকবে না এই সংস্থার। এবার থেকে শুধুমাত্র স্পনসর। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেয় ইমামি কর্তৃপক্ষ। এর ফলে নিজেদের সব শেয়ার এবং ভোটিং রাইটস ইস্টবেঙ্গলকে ট্রান্সফার করে দেয় ইমামি। যার ফলে ক্লাবের ইনভেস্টর এবং ম্যানেজার হিসেবে আনুষ্ঠানিকভাবে আর কোনও দায়িত্ব থাকল না। তবে চিঠিতে জানিয়ে দেওয়া হয়, ভারতীয় ফুটবলের উন্নতি এবং প্রসারে সাহায্য করবে। অর্থাৎ, ইস্টবেঙ্গলের জার্সি থেকে উঠে যাচ্ছে না ইমামির লোগো।
বর্তমান মুখ্যমন্ত্রী লগ্নিকারি সংস্থা আনতে দেবব্রত সরকারের পাশে দাঁড়াবেন এমন কোন খবর নেই। শেষ পর্যন্ত কি অগতির গতি জুপিটার ওয়াগান ? পরিস্থিতি বোধ হয় সেই দিকেই যাচ্ছে। ইমামি, কিংফিশার কো-স্পনসর হিসেবে থাকবে। এদিন ইমামি জানায় আর ইনভেস্টর নয়, এবার ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন ভূমিকায় যুক্ত হল ইমামি। লাল হলুদের ম্যানেজমেন্টে আর কোনও ভূমিকা থাকবে না এই সংস্থার। এবার থেকে শুধুমাত্র স্পনসর। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেয় ইমামি কর্তৃপক্ষ। এর ফলে নিজেদের সব শেয়ার এবং ভোটিং রাইটস ইস্টবেঙ্গলকে ট্রান্সফার করে দেয় ইমামি। যার ফলে ক্লাবের ইনভেস্টর এবং ম্যানেজার হিসেবে আনুষ্ঠানিকভাবে আর কোনও দায়িত্ব থাকল না। তবে চিঠিতে জানিয়ে দেওয়া হয়, ভারতীয় ফুটবলের উন্নতি এবং প্রসারে সাহায্য করবে। অর্থাৎ, ইস্টবেঙ্গলের জার্সি থেকে উঠে যাচ্ছে না ইমামির লোগো। ইমামি থাকাকালীন ছেলেদের এবং মেয়েদের ফুটবলে যথেষ্ট সাফল্য পায় ইস্টবেঙ্গল। প্রথমবার আইএসএল জেতে। তার আগে ২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপ জেতে। ২০২৪ এবং ২০২৫ সালে পরপর কলকাতা ফুটবল লিগ জেতে ইস্টবেঙ্গল। ২০২৩ সালে মেয়েদের দল কন্যাশ্রী কাপ পায়। ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জেতে। ব্যাক টু ব্যাক ইন্ডিয়ান উইমেন্স লিগ জেতে মেয়েদের দল।