Skip to content
আগস্ট 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মোহন ভাগবতের নিউইয়র্কে সভা ঘিরে বিতর্ক, বিরোধিতা মেয়র মামদানির

মোহন ভাগবতের নিউইয়র্কে সভা ঘিরে বিতর্ক, বিরোধিতা মেয়র মামদানির

Online Desk আগস্ট 26, 2026
1000332885.jpg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সভা করার কথা রয়েছে। কিন্তু মার্কিন মুলুকে সেই সভা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আগামী ২৯ আগস্ট নিউইয়র্কে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ভাগবতের।সেই সভার বিরোধিতা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে মামদানি জানান, ভাগবতের এই সমাবেশকে তিনি সমর্থন করেন না। তবে অনুষ্ঠানটি বাতিল করার ক্ষমতা মেয়রের রয়েছে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান নিউইয়র্কের মেয়র। একই সাক্ষাৎকারে ভারত নিয়েও মন্তব্য করেন মামদানি। নিজেকে নিউইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে উল্লেখ করেন তিনি। জানান, তাঁর মায়ের পরিবারের সদস্যরা এখনও ভারতে থাকেন। মামদানির বক্তব্য, ছোটবেলা থেকে তিনি ভারতকে একটি বহুত্ববাদী দেশ হিসেবেই জেনে এসেছেন। তাঁর মতে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে মিলেমিশে বসবাস করেন। ভারতকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের সঙ্গে সম্পর্ক থাকা মানুষদেরও সেখানে স্বাগত জানানো হয়।

মামদানি বলেন, কোনও সম্প্রদায়কে বাদ দিয়ে কোনও আন্দোলনের বিস্তার উদ্বেগের বিষয়। এই কারণেই ভাগবতের অনুষ্ঠানের বিরোধিতা করছেন বলে জানান তিনি। তবে মেয়র স্পষ্ট করেন, তাঁর আপত্তি শুধু ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নয়। নিউইয়র্কের মেয়র হিসেবেও তিনি এই অবস্থান নিয়েছেন। মামদানির বক্তব্য, নিউইয়র্ক এমন একটি শহর যেখানে প্রত্যেককে স্বাগত জানানো হয়। কারও ধর্ম, বর্ণ, বিশ্বাস বা জন্মপরিচয় সেখানে গ্রহণযোগ্যতার পথে বাধা হয় না।

Post Views: 32

Continue Reading

Previous: ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়
Next: ভারত-পাক সংঘর্ষবিরতির কথা আগেভাবেই কী ভাবে ঘোষণা করেছিলেন ট্রাম্প? নয়া দাবি অনিল চৌহানের

সম্পর্কিত গল্প

1000369772.jpg

নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

Online Desk আগস্ট 26, 2026
1000369677.jpg

ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড , মৃত্যু ১৫ সদ্যোজাতের

Online Desk আগস্ট 26, 2026
1000369714.jpg

সুদীপ-কাকলি-সহ ২০ দলবদলু সাংসদকে স্পিকারের নোটিস, সাত দিনের মধ্যে জবাব তলব

Online Desk আগস্ট 26, 2026

You may have missed

1000369794.jpg

কলকাতা পুরসভায় বসবেন ‘সনাতনী মেয়র’! ঘোষণা সুকান্তর

Online Desk আগস্ট 26, 2026
1000369799.jpg

বাংলার ৪ হাজারের বেশি স্কুলে নেই পড়ুয়া, ৬৭৬৯ স্কুল চলছে এক শিক্ষকে ভর করে

Online Desk আগস্ট 26, 2026
1000369776.jpg

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে তিন বস্তি খালি করতে ছয় সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট

Online Desk আগস্ট 26, 2026
1000369772.jpg

নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

Online Desk আগস্ট 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.