Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সরকারের ক্ষতি ১ কোটি ২০ লক্ষ টাকা, জমি কেলেঙ্কারিতে আইএএস অফিসারের পাঁচ বছরের কারাদণ্ড

সরকারের ক্ষতি ১ কোটি ২০ লক্ষ টাকা, জমি কেলেঙ্কারিতে আইএএস অফিসারের পাঁচ বছরের কারাদণ্ড

Online Desk জানুয়ারি 21, 2025
zdrf.png

ওয়েব ডেস্ক: দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন একজন আইএএস অফিসার। এছাড়া তাকে জরিমানা বাবদ ৭৫ হাজার টাকা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে গুজরাটের একটি দায়রা আদালত। সূত্রের খবর, দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ওই আইএএস অফিসারের নাম প্রদীপ শর্মা। ২০০৪ সালের একটি জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত প্রদীপ শর্মা। সেই মামলায় মঙ্গলবার সাজা ঘোষণা করা হল।
আইএএস অফিসার প্রদীপ শর্মা বর্তমানে আরেকটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে সংশোধনাগারে রয়েছেন। নতুন করে যে জমি কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ওই মামলাটি ওয়েলসপান গ্রুপ নামে একটি সংস্থাকে বেআইনিভাবে জমি পাইয়ে দেওয়া সংক্রান্ত বলে জানা গিয়েছে। এর জেরে রাজ্য সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা।
সূত্রের খবর, জমি কেলেঙ্কারিতে আদালতে দোষী সাব্যস্ত প্রদীপ শর্মা ২০০৪ সালে জেলাশাসক থাকাকালীন বেআইনিভাবে বেসরকারি সংস্থাকে জমি পাইয়ে দিয়েছিলেন। এরপর ২০১৪ সালে তাকে গ্রেফতার করা হয়।
আদালত সূত্রের জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থার কাছ থেকে জমি পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রদীপ শর্মা ২৯ লক্ষ টাকা পুরোপুরি বেআইনিভাবে হস্তগত করেছেন। প্রসঙ্গত, এই ঘটনা ঘটে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন।

Post Views: 74

Continue Reading

Previous: লাগাতার পাঁচ বছর ধরে নাবালিকা মেয়েকে ধর্ষণ ,গ্রেফতার সৎ বাবা
Next: পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছুটি,অভিশপ্ত ফ্ল্যাট বদল সইফের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.