Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

Online Desk অক্টোবর 17, 2026
1000270305.jpg

ওঙ্কার ডেস্ক: শিশুদের ইন্টারনেট ব্যবহারে বয়সের ভিত্তিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির পক্ষে নয় সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ইন্টারনেট ব্যবহার ও সেখানে প্রবেশের অধিকার শিশুদেরও মৌলিক অধিকারের অন্তর্গত। তবে অনলাইনে যৌন নির্যাতন থেকে শিশুদের রক্ষা করতে আরও কঠোর ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত আপত্তিকর ছবি ও ভিডিও দ্রুত শনাক্ত করা এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেগুলি সরানোর উপর জোর দিয়েছে আদালত। একই সঙ্গে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
আদালতের মতে, শিশুদের নিরাপত্তা এবং তাদের স্বাধীনতা পরস্পরের বিরোধী নয়। সুরক্ষার অজুহাতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যুক্তিসঙ্গত হবে না। বরং এমন ব্যবস্থা প্রয়োজন, যাতে শিশুদের নিরাপত্তা বজায় থাকে এবং তাদের অধিকারও খর্ব না হয়।

বয়সের ভিত্তিতে ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি আরোপের সম্ভাব্য বিপদ সম্পর্কেও সতর্ক করেছে শীর্ষ আদালত। তাদের মতে, এমন নিষেধাজ্ঞার ফলে শিশুরা অনিয়ন্ত্রিত এবং আরও বিপজ্জনক ওয়েবসাইটের দিকে ঝুঁকতে পারে। অনলাইনে কোনও শিশু প্রলোভন বা হুমকির শিকার হলেও সে বিষয়টি অভিভাবক কিংবা বিশ্বস্ত কোনও প্রাপ্তবয়স্ককে জানাতে ভয় পেতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করার জন্য শাস্তি পাওয়ার আশঙ্কা থেকেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে আদালত। তাই শিশুদের ইন্টারনেট থেকে দূরে সরিয়ে রাখার পরিবর্তে অনলাইনে তাদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট।

Continue Reading

Previous: রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে ভিড় দুর্গাপুরে
Next: স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

সম্পর্কিত গল্প

1000277447.jpg

স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-26.webp

রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে ভিড় দুর্গাপুরে

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-25.webp

পুজো থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা লেগে মৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য

Online Desk অক্টোবর 17, 2026

You may have missed

1000277447.jpg

স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 17, 2026
1000270305.jpg

ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-26.webp

রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে ভিড় দুর্গাপুরে

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-25.webp

পুজো থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা লেগে মৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য

Online Desk অক্টোবর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.