Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 17, 2026
1000277447.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে! এক ছাত্রীকে ধর্ষণ ও বেশ কয়েক জনকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি জেলায় এক সরকারি স্কুলে। অভিযোগ, চার ছাত্রীকে যৌন হেনস্থা এবং এক জনকে ধর্ষণ করেছে অভিযুক্ত। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার এই খবর জানিয়েছেন রাজুলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নয়না গোরাডিয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জাফরাবাদ টাউন থানায় অভিযোগ দায়ের হয়। পকসো (POCSO) আইনের পাশাপাশি ধর্ষণের ধারাতেও মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে বিষয়টি প্রকাশ্যে এল, তা জানিয়েছেন ডিএসপি নয়না গোরাডিয়া। আমরেলি জেলার ‘মিশন স্মাইল’ কর্মসূচির আওতায় ওই স্কুলে ‘গুড টাচ ও ব্যাড টাচ’ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি করছিল জাফরাবাদ থানার পুলিশ। সেই কর্মসূচিতে অংশ নেওয়ার পর ছাত্রীরা অভিযোগ জানানোর সাহস পায়।

গোরাডিয়ার বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই ঘটনা চলছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সচেতনতা কর্মসূচির ফলে নির্যাতনের শিকার এক ছাত্রী শেষ পর্যন্ত বাড়িতে অভিভাবকদের বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্যরা দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।অভিযোগ পাওয়ার পর থানার আধিকারিকদের নিয়ে স্কুলে পৌঁছয় পুলিশের একটি দল। শুরু হয় প্রাথমিক তদন্ত। সেই তদন্তে একাধিক তথ্য সামনে এসেছে বলে জানিয়েছেন ডিএসপি। পুলিশের দাবি, অভিযুক্ত শিক্ষক চা বানানোর অজুহাতে ছাত্রীদের স্টাফরুমে ডেকে পাঠাতেন। সেখানে তাঁদের সঙ্গে যৌন হেনস্থা করা হত। এক ছাত্রীকে ধর্ষণও করা হয়।

Continue Reading

Previous: ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

1000270305.jpg

ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-26.webp

রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে ভিড় দুর্গাপুরে

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-25.webp

পুজো থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা লেগে মৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য

Online Desk অক্টোবর 17, 2026

You may have missed

1000277447.jpg

স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 17, 2026
1000270305.jpg

ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-26.webp

রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে ভিড় দুর্গাপুরে

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-25.webp

পুজো থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা লেগে মৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য

Online Desk অক্টোবর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.