Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুম্ভমেলা থেকে ফেরার পথে উল্টে গেল গাড়ি, মৃত্যু নেপালের ৫ জনের

কুম্ভমেলা থেকে ফেরার পথে উল্টে গেল গাড়ি, মৃত্যু নেপালের ৫ জনের

Online Desk ফেব্রুয়ারি 2, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: কুম্ভমেলা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। মৃতরা সকলে নেপালের নাগরিক বলে জানা গিয়েছে। শনিবার বিহারের মুজফফরপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রয়াগরাজ থেকে পুণ্যার্থীদের নিয়ে ফিরছিল গাড়িটি। হাইওয়ে ধরে দ্রুতগতিতে চলছিল। সে সময়ই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টে যায় সেটি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির জানালা ভেঙে আহতদের বার করে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

বিষয়টি নিয়ে মুজফফরপুরের ডিএসপি বিনীতা সিনহা জানান, গাড়ি দুর্ঘটনার ফলে পাঁচ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। মৃতদের মধ্যে তিন জন মহিলা। পাশাপাশি চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। নিহত এবং আহতরা সকলেই নেপালের মহোত্তারি জেলার বাসিন্দা। পটনার হাসপাতালে চিকিৎসার জন্য আহতদের ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাইওয়েতে দ্রুতগতিতে চলছিল এসইউভি গাড়িটি। ওই গাড়ির সামনে আচমকা একটি বাইক চলে আসে। বাইকটির সঙ্গে সংঘর্ষ এড়াতে বাঁক নেন চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি।

Post Views: 96

Continue Reading

Previous: ‘বিনোদিনী’কে শুভেচ্ছা বার্তা দিলেন বলিউডের অভিষেক বচ্চন ও মাধবন, খুশি পরিচালক রামকমল ও রুক্মিণী
Next: ট্রাম্পকে পাল্টা ট্রুডোর, মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ কানাডার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.