Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু কলকাতার ৪ জনের, আহত ৭

উত্তরপ্রদেশে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু কলকাতার ৪ জনের, আহত ৭

Online Desk ফেব্রুয়ারি 28, 2025
accident-ff.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু হল কলকাতার চার জনের। গুরুতর আহত হয়েছেন আরও সাত জন। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের নওগড় থানা এলাকায় বোলেরোর সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন পুরুষ, একজন মহিলা ও একটি শিশু রয়েছে৷ মৃতদের নাম ইস্তেখার (৫৫), আখতার (৪৮), হাকিমুল নিশা (৩৫) এবং সাইনা (৮)৷ দুর্ঘটনার পর আহত ৭ জনকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। মৃত এবং আহতরা সকলেই বোলেরোর যাত্রী ছিলেন৷

জানা গিয়েছে, গোপালপুরের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন ১১ জন৷ কলকাতায় ফেরার উদ্দেশে রেণুকূট থেকে ট্রেন ধরতে চেয়ে বোলেরো গাড়িতে চেপে ফিরছিলেন তাঁরা৷ ওই গাড়ির চালক গোপালপুরের বাসিন্দা৷ গাড়িটি যখন নওগড় থানা এলাকার জয়মোহনী বনাঞ্চলের কাছে আসে সেই সময় সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বোলেরোটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে ভেঙে যায় গাড়ির কাঁচ। দুমড়ে মুচড়ে যায় যানবাহনটি। দুর্ঘটনার ফলে মৃত্যু হয় চার জনের, গুরুতরভাবে জখম হন সাত জন। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃত চার জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিয়ে নওগড় থানার পুলিশ ইন-চার্জ ক্রিপেন্দ্র প্রতাপ সিং জানান, মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে৷ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাকের চালক৷ তাঁর খোঁজে একটি দল গঠন করা হয়েছে বলে জানান তিনি।

Post Views: 92

Continue Reading

Previous: ‘জীবনের সবথেকে দামি……।’ কীসের আভাস দিলেন সিদ্ধার্থ-কিয়ারা?
Next: ইউএসএইড-এর মাধ্যমে হামাসকে গোপনে সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্রের?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.