Skip to content
জুলাই 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফুনসুখ ওয়াংডু চরিত্রটি সোনাম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রেনিত নয়; শিক্ষাবিদের অনশনের মাঝেই দাবি আমির খানের

ফুনসুখ ওয়াংডু চরিত্রটি সোনাম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রেনিত নয়; শিক্ষাবিদের অনশনের মাঝেই দাবি আমির খানের

Online Desk জুলাই 17, 2026
amir-lkhna.png

ওঙ্কার ডেস্ক: টানা উনিশ ধরে দিল্লীর যন্তর-মন্তরে অনশন করছেন লাদাখের প্রখ্যাত সমাজবিদ তথা বৈজ্ঞানিক সোনাম ওয়াংচুক। কেন্দ্রের পরিচালিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ছাত্রদের আত্মহত্যা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তিনি এই অনশন করেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া অতীতে লাদাখের মানুষের জন্য কৃত্রিম হিমবাহ, সেনা বাহিনীর জন্য উষ্ণ ক্যাম্প, প্রচলিত বিদ্যালয় থেকে আলাদা ও অভিনব পঠন পাঠন রয়েছে তাঁর কৃতির ঝুড়িতে। এই মহান ব্যাক্তিত্বের সঙ্গে ২০০৯-এর রাজকুমার হিরানি পরিচালিত, আমির খান অভিনীত ‘৩ ইডিয়টস’-এর ‘ফুনসুখ ওয়াংডু’ চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন অনেকে। কিন্তু সেই দাবিকে নাস্যাৎ করেছেন খোদ আমির খান।
বলিউডে বহু প্রশংসিত ‘৩ ইডিয়টস’ ছবির র্যা ঞ্চো বা ফুনসুখ ওয়াংডু চরিত্রটি লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত এমন ধারণা দীর্ঘদিন ধরেই দর্শকদের একাংশের মধ্যে প্রচলিত। তবে সেই জল্পনায় এবার স্পষ্ট ইতি টানলেন বলিউড অভিনেতা আমির খান। তাঁর দাবি, র্যা ঞ্চো চরিত্রটির সঙ্গে সোনম ওয়াংচুকের সরাসরি কোনও সম্পর্ক নেই। এই ধারণা সম্পূর্ণ ভুল এবং বহু বছর ধরে এটি ভুলভাবে প্রচারিত হয়ে এসেছে।
সম্প্রতি সোনম ওয়াংচুকের আন্দোলন ও অনশন ঘিরে দেশজুড়ে ফের তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। সেই আবহেই একটি সাক্ষাৎকারে আমির খান বলেন, সোনম ওয়াংচুককে শ্রদ্ধা করার জন্য তাঁকে ‘৩ ইডিয়টস’-এর কোনও চরিত্রের অনুপ্রেরণা হতে হবে, এমন কোনও প্রয়োজন নেই। তিনি নিজের কাজ, সমাজের প্রতি অবদান এবং শিক্ষাক্ষেত্রে অভিনব উদ্যোগের জন্যই সম্মানের যোগ্য। আমির জানান, ‘৩ ইডিয়টস’ একটি কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র। ছবির বিভিন্ন চরিত্র ও ঘটনাপ্রবাহ নির্মাণের সময় একাধিক সৃজনশীল ভাবনা ব্যবহার করা হয়েছে। ফলে কোনও নির্দিষ্ট ব্যক্তির জীবনের সঙ্গে র্যা ঞ্চো চরিত্রটিকে এক করে দেখা ঠিক হবে না। তাঁর কথায়, এত বছর ধরে এই বিষয়টি নিয়ে যে ভুল ধারণা তৈরি হয়েছে, তা এবার দূর হওয়া প্রয়োজন।
অভিনেতা আরও বলেন, সোনম ওয়াংচুক বর্তমানে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। বিশেষ করে দীর্ঘ অনশনের কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আমির। তিনি আশা করেন, দ্রুত আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হবে এবং সোনম ওয়াংচুক সুস্থ থাকবেন। কিছু দিন আগে সিনেমার অন্যত্তম নেগেটিভ চরিত্র ‘চতুর’ তথা ওমা ভাইদ্যা সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি ভিডিও বার্তা দেন। তিনি জানান এই আন্দোলনকে তিনি সমর্থন করছেন।

Post Views: 32

Continue Reading

Previous: ফল প্রকাশের আবহে পুনেতে নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, তদন্তে পুলিশ
Next: বাদল অধিবেশনে পেশ করা হতে পারে আসন পুনর্বিন্যাস বিল, সংখ্যা নিয়ে এখনও কপালে ভাঁজ মোদী সরকারের

সম্পর্কিত গল্প

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026

You may have missed

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026
airplane.png

উড়ান প্রকল্পে বড় সিদ্ধান্ত, ছোট রুটের বিমান পরিষেবায় ভর্তুকির মেয়াদ বাড়াল কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.