Skip to content
জুলাই 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফল প্রকাশের আবহে পুনেতে নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, তদন্তে পুলিশ

ফল প্রকাশের আবহে পুনেতে নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, তদন্তে পুলিশ

Online Desk জুলাই 17, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁসের জেরে দ্বিতীয়বার পরীক্ষা নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্নফাঁসের পর একাধিক পরীক্ষার্থী আত্মহত্যা করেছিল। ফের সেই প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি হল পুনেতে। মহারাষ্ট্রের এই শহরে ১৯ বছর বয়সী এক নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অনুষ্কা চৌগুলে। সে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কী কারণে এই চরম পদক্ষেপ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগে রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলায় ১৯ বছর বয়সী এক নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছিল। পুলিশ জানতে পারে, নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষায় নিজের ফল নিয়ে হতাশ ছিল ওই পড়ুয়া। তাকে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সাম্প্রতিক কালে আরও একটি ঘটনা ঘটে, গ্রেটার ফরিদাবাদের একটি আবাসনের ১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে ১৮ বছর বয়সী এক নিট পরীক্ষার্থী আত্মহত্যা করে। নিট এর ফল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে এই ঘটনাটি ঘটেছিল। পুলিশের মতে, ওই ছাত্রী সম্প্রতি পরীক্ষায় বসেছিল। অনলাইনে প্রকাশিত ‘অফিসিয়াল অ্যানসার কি’ মিলিয়ে নিজের সম্ভাব্য স্কোর দেখে মানসিক চাপে ছিল। তার পরিবার তদন্তকারীদের জানিয়েছে, সে অনেক ভালো ফলের আশা করেছিল, কিন্তু হিসাব করে দেখে ৭২০-এর মধ্যে হয়তো ৬০০-এর মতো নম্বর পাবে—যা তাকে হতাশ করে তুলেছিল।

পুনের ওই ছাত্রীর মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ। পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Views: 21

Continue Reading

Previous: জর্ডনে মার্কিন যুদ্ধবিমানে হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি তেহরানের
Next: ফুনসুখ ওয়াংডু চরিত্রটি সোনাম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রেনিত নয়; শিক্ষাবিদের অনশনের মাঝেই দাবি আমির খানের

সম্পর্কিত গল্প

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026

You may have missed

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026
airplane.png

উড়ান প্রকল্পে বড় সিদ্ধান্ত, ছোট রুটের বিমান পরিষেবায় ভর্তুকির মেয়াদ বাড়াল কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.