Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আদানির কাছ থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চাইছে বাংলাদেশ

আদানির কাছ থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চাইছে বাংলাদেশ

Online Desk ফেব্রুয়ারি 11, 2025
adani-electric.jpg

ওঙ্কার ডেস্ক: আদানি গ্রুপের কাছ থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চাইছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ২০১৭ সালে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশ সরকারের। সেই চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি করে আদানি গোষ্ঠী। ওই তাপ বিদ্যুৎ কেন্দ্রে দু’টি ইউনিট রয়েছে। প্রতিটি প্রায় ৮০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে। কিন্তু মাঝে শীতকালীন সময়ে বিদ্যুতের চাহিদা কম থাকায় আদানি গোষ্ঠীর কাছ থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে আনে বাংলাদেশ। বিদ্যুৎ কম কেনার আরও একটি বড় কারণ ছিল বকেয়া বিল পরিশোধ না করা। গত বছর ৩১ অক্টোবর আদানির থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে আনে বাংলাদেশ সরকার।

কিন্তু আবার গরমের মরসুম আসছে, তাই স্বাভাবিক ভাবে বিদ্যুতের চাহিদা বাড়বে বাংলাদেশে। সেই আবহে এবার ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চাইছে মহম্মদ ইউনুসের সরকার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা ভারতীয় মুদ্রায় ৭৩৭ কোটি টাকা আদানি গোষ্ঠীকে প্রতি মাসে দিচ্ছে। মূলত বকেয়া মেটাতে এই বিপুল অর্থ আদানিদের দেওয়া হচ্ছে। আগামীতে বকেয়া কমিয়ে আনাই লক্ষ্য বলে জানানো হয় ওই পর্ষদের তরফে। এই আবহে ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও পুনরায় চালু করার জন্য আদানি গোষ্ঠীকে জানানো হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের প্রধান মুহাম্মদ রেজাউল করিম সংবাদ সংস্থাকে জানান, সোমবার থেকেই দ্বিতীয় ইউনিটটি চালু করার কথা থাকলেও প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে তা হয়ে ওঠেনি। তবে আদানি গোষ্ঠীর তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Post Views: 142

Continue Reading

Previous: নড়েচড়ে বসলো সংসদ, ইউটিউবার রণবীর আলাহবাদিয়ার বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া
Next: গলসি থানার পুলিশের সহযোগিতায় ইংরেজি পরীক্ষা দিতে পারলেন ৩২ জন পরীক্ষার্থী, প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.