Skip to content
আগস্ট 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এএফসিতে অসাধারণ জয় লাল হলুদের মহিলা দলের

এএফসিতে অসাধারণ জয় লাল হলুদের মহিলা দলের

Online Desk আগস্ট 17, 2026
East-Bengal.jpg

স্পোর্টস রিপোর্টার : এএফসিতে ইস্টবেঙ্গলের পুরুষ দলও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরমেন্স করল।প্রাথমিক পর্বে জয় দিয়ে যাত্রা শুরু করল টিম লাল হলুদের । গ্রুপস্তরের প্রথম ম্যাচে বাংলাদেশের দল রাজশাহী স্টারস এফসিকে ৪-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই তিন গোলে লিড নেয় ইস্টবেঙ্গল। জোড়া গোল করেন অলিভিয়া। বাকি দু’টি গোল করেন অষ্টম ওঁরাও এবং সৌম্যা গুগুলথের। দাপুটে জয় দিয়ে শুরু করে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল ইস্টবেঙ্গলের মেয়েরা। রাজশাহীর বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। ৯ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন অলিভিয়া আনোকে। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান অষ্টম। মাঝমাঠ থেকে বাড়ানো বল পেয়ে গোল করেন তিনি। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন অলিভিয়া। ৩-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে অ্যান্থনি অ্যান্ড্রুজ়ের মেয়েরা।দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশের দল রাজশাহী স্টারস এফসি। তবে সেই লড়াইয়ে ইস্টবেঙ্গলের সমস্যা হয়নি কোনও। ৭২ মিনিটে লিড বাড়ান সৌম্যা। বাংলাদেশের গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে স্কোরলাইন ৪-০ করেন তিনি। শেষ পর্যন্ত চার গোলে জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
২০ অগস্ট বৃহস্পতিবার পরের ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ রোভার্স এফসি।

Post Views: 38

Continue Reading

Previous: রেকর্ড জাদেজার, ভারতের বোলিংকে অসাধারণ প্রতিরোধ লঙ্কার ব্যাটারদের
Next: বিশালের হাতে ছন্নছাড়া ফুটবল খেলেও সেমিফাইনালে মোহনবাগান

সম্পর্কিত গল্প

BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
AFC.jpg

মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে

Online Desk আগস্ট 18, 2026
1000366337.jpg

রাজ্যে দুই সন্তান নীতি চালুর পথে পশ্চিমবঙ্গ সরকার

Online Desk আগস্ট 18, 2026

You may have missed

1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026
AFC.jpg

মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে

Online Desk আগস্ট 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.