স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে তৃতীয়দিনের শেষে লিড পেলো ভারত ১৭৮ রানের। তবে শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটারদের লড়াইকে প্রশংসা না করে উপায় নেই। ভারতের ৪৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ দ্রুত উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন। সেই ধাক্কা সামলে ওঠার আগেই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয় আরও বাড়িয়ে দেন মানব সুতার, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। মানব সুতার দুটি উইকেট নেন, আর কুলদীপ ও জাদেজার ঝুলিতে যায় একটি করে উইকেট। তৃতীয় দিনের লাঞ্চের সময় শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২০৮ রান।এদিন টেস্ট ক্রিকেটে জাদেজার নতুন মাইলফলক।
রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করলেন !
ব্যাট হাতে রান, বল হাতে উইকেট—দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স করে আধুনিক টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাদেজা।
পাশাপাশি জাদেজার অনন্য কীর্তি- টেস্টে ৪ হাজারের উপর রান, ৩৫০টি উইকেট। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই বিরল মাইলফলক অর্জন করলেন রবীন্দ্র জাদেজা!
ব্যাট ও বল হাতে জাদেজার অবদান সত্যিই অসাধারণ। তবে শ্রীলঙ্কার সোনাল দিনুশার দুর্দান্ত প্রতিরোধ ! ২৫ বছর বয়সি সোনাল দিনুশা টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনলেন। তাঁর দুর্দান্ত ইনিংসে শ্রীলঙ্কারকে লড়াইতে রাখে।
পাশাপাশি এদিন শতরান ছাড়াই অনন্য রেকর্ড করেন শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলার। টেস্ট ক্রিকেটে একবারও সেঞ্চুরি না করেই সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড রয়েছে নিরোশান ডিকভেলার। এছাড়াও, সেঞ্চুরি ছাড়া সর্বাধিক টেস্ট রানের তালিকায় দ্বিতীয় তিনি!
অর্ধশতরান এসেছে বারবার, কিন্তু তিন অঙ্কের রান এখনও অধরা! এদিন করলেন ৮০ রান। শ্রীলঙ্কার ইনিংস ২৮৪ রানে শেষ হয়।ভারতের সুতার ৪ টি জাদেজা ৩ টি এছাড়া সিরাজ, কুলদীপ আর প্রসিদ্ধ ১ টি করে উইকেট পান।