Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডার্বিতে হার ভুলে এএফসিকে পাখির চোখ জুয়ানের

ডার্বিতে হার ভুলে এএফসিকে পাখির চোখ জুয়ানের

Online Desk আগস্ট 15, 2023
1000322736.jpg

স্পোর্টস ডেস্ক : কামিন্স, সাদিকুদের সময় দেওয়ার পক্ষে জুয়ান ————–ডার্বিতে হারের ঘা এখনও শুকোয়নি। এই অবস্থায় বুধবার যুবভারতীতে এএফসি কাপে মাচিন্দ্রা এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ম্যাচের আগে সোমবার যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দ জানালেন,’সত্যি বলতে ডুরান্ড কাপ একটা অন্য টুর্নামেন্ট আর। আর এএফসি একেবারে আলাদা প্রতিপক্ষ পরিস্থিতি সবকিছু আলাদা। ডার্বিতে হার কোনো প্রভাব ফেলবে না। ভুলত্রুটি গুলো শুধরে জয়ের লক্ষ নিয়ে নামবো।’ কামিন্স, সাদিকুদের মত বিদেশীরা এএফসিতে কেমন খেলবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে সবুজ মেরুন অনুরাগীদের। তবে জুয়ান জানালেন,দলের জয়ে অবদান রাখতে পারে বিদেশিরা, কারণ ওরা অভিজ্ঞ। কিন্তু ওরা একার হাতে ম্যাচ জিতিয়ে দেবে এই প্রত্যাশা সব সময় করা উচিত নয়। আমার দলের সব ফুটবলার গুরুত্বপূর্ণ। দল নির্বাচনের সময় কে কোন দেশের হয়ে খেলে সেটা বড় বিষয় নয়।এখনই বলা যাবে না দুই বিদেশি কেমন। সবে গত সপ্তাহে দলে যোগ দিয়েছে ওরা। কামিন্স ডার্বিতে ২০ মিনিট খেলেছে। সাদিকু আর একটু বেশি খেলেছে। এখন ওদের ছন্দে ফিরিয়ে আনাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমি জানি সমর্থকরা কামিন্স এবং সাদিকুর ভাল খেলা দেখতে মুখিয়ে রয়েছেন। সবাইকে বলব, অপেক্ষা করুন। মরসুমের শুরুতেই সবার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা যায় না। তার উপর নতুন দেশে এসেছে। মানিয়ে নিতে একটু সময় লাগবেই।”
অন্যদিকে নিজেদের দলের থেকে মোহনবাগান’কে এগিয়ে রাখেলন মাচিন্দ্রা এফসি’র কোচ কিশোর কুমার। তিনি বললেন, “মোহনবাগানের আক্রমণ ভাগ শক্তিশালী। বেশ কিছু ভাল বিদেশি ফুটবলার রয়েছে। তাই রক্ষণ মজবুত করতে হবে। আশা করি, আমাদের দল ভাল পারফরম্যান্স করতে পারবে।”

Post Views: 104

Continue Reading

Previous: প্রয়াত ইস্টবেঙ্গলের অন্যতম সেরা প্রশাসক সুপ্রকাশ গড়গড়ি
Next: স্বাধীনতা দিবসে পথশিশুদের জীবন সংগ্রাম

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.