Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইএসএল চলাকালীনই মোহনবাগানকে খেলতে হবে এএফসি কাপ

আইএসএল চলাকালীনই মোহনবাগানকে খেলতে হবে এএফসি কাপ

Online Desk আগস্ট 25, 2023
1000333656.jpg

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মুম্বই সিটি এফসি-র প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর ইরানের এফসি নাসাজি মাজান্দারানের বিরুদ্ধে। ঘরের মাঠ পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এই ম্যাচ খেলবে গত আইএসএল শিল্ডজয়ীরা। বৃহস্পতিবার এশিয়ার সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্টের গ্রুপবিন্যাসের পরে তার সূচীও তৈরি এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। তৈরি হয় এএফসি কাপেরও সূচী। এই সূচী অনুযায়ী গত আইএসএলের কাপজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর ওডিশা এফসি-র বিরুদ্ধে, তাদের ঘরের মাঠে।গতবারের আইএসএলের দুই সফল দলকে। সুপার কাপ জয়ী ওডিশা এফসি-র ক্ষেত্রেও ব্যাপারটা একই। সৌদি আরবের আল হিলাল যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি-র সঙ্গে একই গ্রুপে রয়েছে, তাই এই ক্লাবের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে তাদের তারকা ফুটবলার নেইমারের ভারতে আসার সম্ভাবনা রয়েছে। সূচী অনুযায়ী সেই ম্যাচ হওয়ার কথা ৬ নভেম্বর, পুনেয়। ওই সময় যদি তাঁর চোট-আঘাত না থাকে, তা হলে হয়তো নেইমারকে ওই দিন শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে নামতে দেখা যাবে। এ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে রয়েছে উজবেকিস্তানের নভবাহোর, যাদের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে মুম্বই সিটি এফসি। এই ম্যাচটি উজবেকিস্তানের কারশিতে গিয়ে খেলতে হবে ডেস বাকিংহামের দলকে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ওয়েস্ট জোন ও ইস্ট জোনে মোট দশটি গ্রুপ রয়েছে। প্রতি জোনে পাঁচটি করে গ্রুপ এবং প্রতি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ মোট ৪০টি দল খেলবে এই পর্বে। প্রতি গ্রুপের এক নম্বর দল, অর্থাৎ দশটি দল পৌঁছবে শেষ ষোলোয়। এ ছাড়াও প্রতি জোনের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা তিনটি করে দল, অর্থাৎ মোট ছ’টি দল পৌঁছবে শেষ ষোলোয়। মুম্বই সিটি এফসি-কে নক আউট পর্বে উঠতে হলে হয় গ্রুপ সেরা, নয় দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে সেরা হয়ে ওই জায়গায় পৌঁছতে হবে।
মুম্বই সিটি এফসি এই নিয়ে দ্বিতীয়বার এএফসি-র সেরা ক্লাব প্রতিযোগিতায় অংশ নেবে। গতবার তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সে বার গ্রুপে তারা দু’নম্বরে ছিল এবং অল্পের জন্য দ্বিতীয়দের মধ্যে সেরা তিনের অন্যতম হিসেবে নক আউট পর্বে উঠতে পারেনি। মুম্বই সিটি এফসি-ই প্রথম ভারতীয় ক্লাব দল, যারা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জিতেছে।
মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি কাপ গ্রুপ ম্যাচের সূচী
১৯ সেপ্টেম্বর- বনাম ওডিশা এফসি (ভুবনেশ্বর, সন্ধ্যা ৭.৩০)
২ অক্টোবর- বনাম মাজিয়া এসআরসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)
২৪ অক্টোবর- বনাম বসুন্ধরা কিংস (কলকাতা, সন্ধ্যা ৫.৩০)
৭ নভেম্বর- বনাম বসুন্ধরা কিংস (ঢাকা, রাত ৮.০০)
২৭ নভেম্বর- বনাম ওডিশা এফসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)
১১ ডিসেম্বর- বনাম মাজিয়া এসআরসি (মালে, সন্ধ্যা ৭.৩০)

Post Views: 70

Continue Reading

Previous: বিশ্বকাপে ব্যাটিং পিচ করার ডাক আইসিসির
Next: বৃষ্টিভেজা যুবভারতীতে গোকুলামকে হারিয়ে ডুরান্ডের সেমিতে ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.