Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাংলাদেশকে হারিয়ে অজিদের ছুটি করে বিশ্বকাপ সেমিতে গিয়ে ইতিহাস আফগানদের

বাংলাদেশকে হারিয়ে অজিদের ছুটি করে বিশ্বকাপ সেমিতে গিয়ে ইতিহাস আফগানদের

Online Desk জুন 25, 2024
FB_IMG_1719299378188.jpg

স্পোর্টস ডেস্ক :বাস্তবে রূপান্তরিত হল আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। যা হয়তো কেউই ভাবতে পারেনি। সোমবার ভারতের কাছে হারার পর অজিদের ভাগ্য সুতোয় ঝুলছিল। অঙ্ক বলছিল, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে আফগানিস্তান বাংলাদেশকে হারালেই বিশ্বকাপে থেকে বিদায় ছ’বারের চ্যাম্পিয়নদের। শাকিবদের বর্তমান ফর্মের বিচারে আফগানিস্তানের সেই সম্ভাবনা প্রবল ছিল। হলও তাই। মঙ্গলবার বাংলাদেশকে আট রানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে আফগানিস্তান। একইসঙ্গে বিদায় অস্ট্রেলিয়ার। সুপার এইট পর্ব থেকেই ছিটকে গেলেন মিচেল মার্শরা। বিশ্বক্রিকেটে এক নতুন ইতিহাস লিখল আফগানরা।‌ রশিদদের এই সাফল্যকে কোনওভাবেই অঘটন বলা যাবে না। টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই ধাপে ধাপে এগিয়ে আজ ইতিহাসে আফগানরা। প্রথম ধাপ ছিল গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানো। তারপর সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারায়। বিশ্বমঞ্চে বিশ্ব ক্রিকেটের দুই শক্তিকে ফ্লুকে হারানো যায় না। ক্রিকেটে এখন অনেক উন্নতি করেছে আফগানিস্তান। বিশেষ করে টি-২০ ক্রিকেটে। প্লেয়াররা বিশ্বের বিভিন্ন লিগে খেলায় এই ফরম্যাটের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে। তারই ফল মিলল এই টি-২০ বিশ্বকাপে। বৃষ্টিবিঘিত ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান নেতা। তবে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়তে হয়। একমাত্র রহমানুল্লা গুরবাজ ছাড়া কেউ রান পায়নি। ৫৫ বলে ৪৩ করেন আফগান ওপেনার। শেষদিকে গুরুত্বপূর্ণ ১৯ রান যোগ করেন রশিদ খান। যা আফগানিস্তানকে একশোর গণ্ডি পেরোতে সাহায্য করে। ২০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে তাঁদের রান ছিল ১১৫। যা দেখে হয়তো কিছুটা স্বস্তি পেয়েছিল অজিরা। কিন্তু সেটা ক্ষণস্থায়ী হয়। বল হাতে দাপট আফগানদের। রশিদ খান এবং নবীন উল হকের দাপটে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। দু’জনেই চারটি করে উইকেট নেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৯ ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১১৪। কিন্তু ১৭.৫ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় ওপার বাংলার দল। একমাত্র লিটন দাস ছাড়া কেউ রান পায়নি। ৫৪ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের ওপেনার। ম্যাচের সেরা নবীন উল হক।

Post Views: 76

Continue Reading

Previous: গুজব ঠেকাতে মাইকিং করছে ব্যারাকপুরের পুলিশ!
Next: বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে ধ*র্ষ*ণ করার অভিযোগ

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.