Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আমেরিকার নজর কি এবার কিউবার উপর; কাস্ত্রোর সঙ্গে রুবিওর বৈঠকে জল্পনা তুঙ্গে

আমেরিকার নজর কি এবার কিউবার উপর; কাস্ত্রোর সঙ্গে রুবিওর বৈঠকে জল্পনা তুঙ্গে

Online Desk মার্চ 28, 2026
castro.png

ওঙ্কার ডেস্ক: ভেনেজুয়েলা, ইরানের পর এবার কি ট্রাম্পের নজর কিউবার উপর, এমন জল্পনা তৈরি হচ্ছে বিশ্ব রাজনৈতিক মহলে। আমেরিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবার অর্থনীতির টালমাটাল অবস্থা। সেই পরিস্থিতি থেকে নিজের দেশকে বের করতে কিউবাকে আমেরিকাকে হাত ধরতে হবে বলে আগেই আন্তর্জাতিক মহলে মত প্রকাশ করা হয়েছিল। এই চলমান সঙ্কটের পরিস্থিতিতে এক মার্কিন সংবাদ সংস্থা দাবী করেছে সম্প্রতি ফিদেল কাস্ত্রোর বংশধর রদ্রিগেজ কাস্ত্রোর সঙ্গে একটি বৈঠক সেড়ে ফেলেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশের উচ্চ পদস্থ নেতাদের এড়িয়ে কাস্ত্রোর সঙ্গে এই বৈঠক তাৎপর্যপুর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করা হচ্ছে।
কিউবার রাজনৈতিক ইতিহাসে ফিদেল কাস্ত্রো এবং তাঁর ভাই রাউল কাস্ত্রো দীর্ঘদিন ধরে দেশের শাসনভার সামলেছেন। তাঁদের নেতৃত্বে সমাজতান্ত্রিক কাঠামোর ভিত মজবুত হলেও, বর্তমান সময়ে সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রশ্ন সামনে এসেছে। এই প্রেক্ষাপটে রদ্রিগেজ কাস্ত্রোর উত্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কাস্ত্রো পরিবারের সদস্য হিসেবে ছোটবেলা থেকেই ক্ষমতার অন্দরমহলে বেড়ে ওঠেন তিনি। তাঁর বাবা লুইস আলবার্তো রদ্রিগেজ লোপেজ-কায়েয়া কিউবার সামরিক-নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ফলে প্রশাসন, সামরিক ব্যবস্থা এবং অর্থনীতির সঙ্গে তাঁর পরিচয় ও সংযোগ খুব অল্প বয়স থেকেই গড়ে ওঠে।
কৈশোরে সামরিক শিক্ষার মাধ্যমে নিজের ভিত্তি শক্ত করেন রদ্রিগেজ কাস্ত্রো। পরবর্তীতে তিনি তাঁর দাদু রাউল কাস্ত্রোর ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গে যুক্ত হন। ধীরে ধীরে দেশের নিরাপত্তা ও ক্ষমতার কাঠামোর ভেতরে তাঁর অবস্থান আরও দৃঢ় হয়। যদিও বর্তমানে তাঁর কোনও আনুষ্ঠানিক রাজনৈতিক পদ নেই, তবুও ক্ষমতার কেন্দ্রে তাঁর উপস্থিতি ক্রমশ স্পষ্ট হচ্ছে।
সাম্প্রতিক সময়ে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ কানালের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও সরকারি কর্মসূচিতে রুদ্রিগেজকে দেখা গিয়েছে। এই উপস্থিতি থেকেই রাজনৈতিক মহলের ধারণা, তিনি নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পেতে পারেন।
কিউবার চলমান অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক রূপান্তরের এই সময়কালে কাস্ত্রোর উত্থান দেশের ক্ষমতার কাঠামোয় সম্ভাব্য পরিবর্তনের দিকে এগোচ্ছে বলে আন্দাজ করা যায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্যে, তখন পর্দার আড়ালের আলোচনায় রুদ্রিগেজের সম্ভাব্য ভূমিকা নিয়ে জল্পনা বাড়ছে। বিশ্লেষকদের মতে, কাস্ত্রো পরিবারের ঐতিহ্য, সামরিক ও অর্থনৈতিক সংযোগ এবং বর্তমান নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এই তিনের সমন্বয় তাঁকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরছে বলেই মনে করা হচ্ছে।

Post Views: 74

Continue Reading

Previous: বিরল রোগে আক্রান্ত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের মেয়ে লারা! জানেন ডিডিএইচ কি?
Next: এআইআর-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন, কত জন বাদ এখনও অস্পষ্ট

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.