Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিরল রোগে আক্রান্ত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের মেয়ে লারা! জানেন ডিডিএইচ কি?

বিরল রোগে আক্রান্ত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের মেয়ে লারা! জানেন ডিডিএইচ কি?

Online Desk মার্চ 28, 2026
dsrf.png

ওঙ্কার ডেস্ক: বছর দুয়েক আগে জুন মাসে জীবনের এক নতুন অধ্যায়ে পা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান, পিতৃত্বের স্বাদ পেয়েছেন নায়ক। যদিও ব্যক্তিগতজীবন অভিনেতা বরাবরই ক্যামেরার আড়ালেই রাখতেই স্বাছন্দ্য বোধ করেন। তবে প্রথমবার তাঁকে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার পাশাপাশি সংসার, সন্তান নিয়েও কথা বলতে দেখা গেল। সম্প্রতি এক পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার!’ হাজির হয়েছিলেন। সেখানেই দেড় বছর বয়সি কন্যার কথার সঙ্গে তাঁর রোগের কথাও জানালেন বরুণ ধাওয়ান।
বরুণ-নতাশার মেয়ে লারা এক বিরল রোগে আক্রান্ত। চলতি নামে, ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’ বলা হয় এই রোগকে। এর ফলে শিশুর নিতম্বের সন্ধি সঠিকভাবে তৈরি হয় না। সকেট থেকে হিপ স্লিপ করে যায়। ফলে দুটো পা এই কারণে সমান হয় না। যার জেরে হাঁটাচলায় অসুবিধে হয়। এই রোগে আক্রান্তদের ছোট থেকেই বাতের সমস্যায় ভুগতে হয়। অভিনেতার মেয়ে লারাও এই রোগেরই শিকার। অভিনেতা জানান, “এই কারণেই হাঁটতে গিয়ে মাঝেমধ্যে ছোট্ট লারার পা বেঁকে যায়। খুব ছোট থেকেই নাকি তাঁর চিকিৎসা চলছে। আড়াই মাস স্পাইকা পরে থাকতে হয়েছিল। চিকিৎসার এই ধাপটি খুব কঠিন।”
বরুণ আরও বলেন, “লারার কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কারণ ডাক্তাররা একটি বিশেষ পদ্ধতিতে সমস্যার সমাধান করতে পেরেছেন। লারাকে অজ্ঞান করে স্পাইকা কাস্ট পরানো হত। ওই আড়াই মাস আমাদের পরিবার খুব কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু এই সময় মেয়ের এই রোগের কথা সামনে আনার কারণ হিসাবে বরুণ ধাওয়ান জানান, আর পাঁচজন বাবা-মাকে সচেতন করার জন্যেই এই রোগটি নিয়ে কথা বলা। বাবা হিসেবে সন্তানের কষ্ট চোখের সামনে দেখা খুবই কষ্টকর। উল্লেখ্য দিন কয়েক আগেই বরুণ ধাওয়ান অভিনীত ‘বর্ডার২’ ছবি নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এরপর কাজ থেকে সাময়িক বিরতির কথাও ঘোষণা করেছিলেন অভিনেতা।

Post Views: 111

Continue Reading

Previous: হরমুজ খুলতে এবার পারস্য সাগরে ‘গার্ক’
Next: আমেরিকার নজর কি এবার কিউবার উপর; কাস্ত্রোর সঙ্গে রুবিওর বৈঠকে জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.