Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হরমুজ খুলতে এবার পারস্য সাগরে ‘গার্ক’

হরমুজ খুলতে এবার পারস্য সাগরে ‘গার্ক’

Online Desk মার্চ 28, 2026
GARC.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে নতুন সামরিক কৌশল গ্রহণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার সমুদ্রপথে মানববিহীন ড্রোন বোট মোতায়েন করেছে তারা। এই ড্রোন বোট গুলি হরমুজ প্রনালীর আশেপাশে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ড্রোন বোটগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এবং যুদ্ধক্ষেত্রে নজরদারি ও গোয়েন্দা তৎপরতায় খুবই অ্যাডভান্স। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে এই ড্রোন অবতরণ যুদ্ধ পরিস্থিতিতে আরও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।
জানা গয়েছে, ‘গ্লোবাল অটোনোমাস রিকনিসান্স ক্রাফ্ট’ বা সংক্ষেপে গার্ক নামে পরিচিত এই ড্রোন বোটগুলি মূলত সমুদ্রপথে টহল, তথ্য সংগ্রহ এবং শত্রুপক্ষের গতিবিধির উপর নজরদারি চালানোর জন্য ব্যবহৃত হচ্ছে। দীর্ঘ সময় ধরে কোনও মানব হস্তক্ষেপ ছাড়াই এগুলি সমুদ্রে অবস্থান করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রয়োজনে এই ড্রোনগুলি আক্রমণাত্মক ভূমিকাও নিতে পারে বলে সামরিক বিশেষজ্ঞদের মতে।
মার্কিন প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ সংলগ্ন অঞ্চলে এই ড্রোন বোটগুলি মোতায়েন করা হয়েছে। এই অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ইরানের তরফে একাধিকবার এই অঞ্চলে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি ও উত্তেজনা বাড়ানোর অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষাপটেই নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এই ড্রোন বোট ব্যবহারের মাধ্যমে মার্কিন সেনাবাহিনী একদিকে যেমন তাদের সেনাদের ঝুঁকি কমাতে পারছে, অন্যদিকে তুলনামূলকভাবে কম খরচে দীর্ঘমেয়াদি নজরদারি চালানো সম্ভব হচ্ছে। এদিকে, ইরানও নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে ড্রোন ও নৌ-ক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে।
সমগ্র ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে এমন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ফলে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিকে নজর বিশ্ব রাজনৈতিক মহলের।

Post Views: 145

Continue Reading

Previous: সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! জেলায় জেলায় কালবৈশাখী সতর্কতা আবহাওয়াবিদদের
Next: বিরল রোগে আক্রান্ত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের মেয়ে লারা! জানেন ডিডিএইচ কি?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.