Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! জেলায় জেলায় কালবৈশাখী সতর্কতা আবহাওয়াবিদদের

সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! জেলায় জেলায় কালবৈশাখী সতর্কতা আবহাওয়াবিদদের

Online Desk মার্চ 28, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: গরমের অস্বস্তিকর পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি পেল রাজ্যবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার রাতে ঝড়-বৃষ্টিতে ভিজেছে শহর থেকে জেলা। জানা যাচ্ছে, রাজ্যের ৯ জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতেরের পক্ষ থেকে। উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
শনিবার কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে মুর্শদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।

Post Views: 138

Continue Reading

Previous: প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, বিস্তারিত তথ্য নিয়ে ধোঁওয়াশা অব্যাহত
Next: হরমুজ খুলতে এবার পারস্য সাগরে ‘গার্ক’

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.